হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: রাঁচিতে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত ৫ উইকেট হারিয়ে ২৪৯ রানের বিশাল স্কোর গড়ে ভারত। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। পরপর তিন উইকেট হারানো পর শেরফেন রাদারফোর্ড ও অধিনায়ক শাই হোপ লড়াই করে ম্যাচ জেতান। বড় রান করলেও ম্যাচ  জিততে পারল না ভারত। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 

 মায়াঙ্ক যাদব দুর্দান্ত বোলিং করেন। তবে অল্পের জন্য মিস হয় হ্যাটট্রিক। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। একেবারে প্রথম ওভারেই মায়াঙ্ক যাদব কামিল পুরান (৪ রান) এবং শিমরন হেটমায়ারকে (০ রান) আউট করেন। এরপর মায়াঙ্ক রোভম্যান পাওয়েলকে আউট করেন। পাওয়েলের আউট হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৫৮/৩। সেখান থেকে শেরফেন রাদারফোর্ড এবং অধিনায়ক শাই হোপ ৫৪ বলে তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেরফেন রাদারফোর্ড ৩৭ বলে ৮৪ রান করেন, যার মধ্যে ৭টি ছক্কা ও ৭টি চার ছিল। কুলদীপ যাদব রাদারফোর্ডকে আউট করে এই জুটি ভাঙেন। অধিনায়ক শাই হোপ ৪৫ বলে করেন ১০২ রান। 

টস জিতে শুক্রবার (৯ অক্টোবর) প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। চতুর্থ ওভারে বল করতে এসে অভিষেককে (১২ বলে) ফিরিয়ে ৪২ রানের জুটি ভাঙেন রোস্টন চেজ। যদিও তাতে ভারতের ব্যাটিং তাণ্ডব থামেনি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সঞ্জু স্যামসন ও ইশান কিশন নির্দয়ভাবে পেটাতে থাকেনন ক্যারিবীয় বোলারদের। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৭৯। পাওয়ার প্লে শেষে তাণ্ডব চালাতে শুরু করেন সঞ্জু। মাত্র ২১ বলেই ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নবম অর্ধশতরান তুলে নেন তিনি। ৮.১ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ১০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১২৭/১।

সঞ্জুকে দেখে উ‍ৎসাহিত হয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন ঈশান কিশনও। সবাই ধরে নিয়েছিলেন তিনিও অবলীলাক্রমে সঞ্জুর মতোই অর্ধশতরান পেয়ে যাবেন। যদিও তা হয়নি। ১২তম ওভারে বড় শট খেলতে গিয়ে রোস্টন চেজের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ঈশান। আউট হওয়ার আগে দুই ছক্কার সাহায্যে ২১ বলে ৪৩ রান করে যান। ঈশান আউট হওয়ার পরে রান ওঠার গতি খানিকটা শ্লথ হয়ে যায়। চার নম্বরে নামা শিবম দুবে বেশি কিছু করতে পারেননি। তিনি ১০ বলে সাত রান করে চেজের বলে আউট হয়ে যান। অতিরিক্ত আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে সামার স্প্রিংগারের বলে কামিল পুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সঞ্জু স্যামসন। ৯টি চার ও চারটি ছক্কার সাহায্যে তিনি করেন ৪০ বলে ৮২ রান। মাত্র চার রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা ধাক্কা খায় টিম ইন্ডিয়া। যদিও পঞ্চম উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে খেলে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান অধিনায়ক শ্রেয়স আইয়ার ও তিলক ভার্মা। ১৮তম ওভারের প্রথম বলে সামার স্প্রিংগারকে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন শ্রেয়স। ২১ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার। শেষ ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। ১৮ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৪০ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট খুঁইয়ে ২৪৯ রান তোলে টিম ইন্ডিয়া। তিলক ১৮ বলে ৪৪ ও নমন ধীর চার রানে অপরাজিত থাকেন।

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা