পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট যখন কোনও স্কুল পরিদর্শনে আসেন, তখন সাধারণত ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে আলাদা একটা ভয় কাজ করে। কেউ হাজিরা খাতা দেখতে শুরু করে, কেউ ক্লাসরুমের দিকে ছুটে যায়, আবার কেউ ভাবতে থাকে জেলাশাসক ঠিক  কি কি দেখবেন। কিন্তু বিহারের কাটিহারের একটি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের আগমন ছিল একেবারে অন্যরকম অভিজ্ঞতা। স্কুল মানেই শুধু বইয়ের পাতায় শিক্ষা নয়, বরং জীবনের পাঠও শেখার জায়গা। আর সেই পাঠই এবার ছাত্রছাত্রীদের হাতে-কলমে শেখালেন খোদ জেলাশাসক।  

ঘটনাটি বিহারের কাটিহার জেলার কোঢ়া ব্লকের রৌতারা মিডল স্কুলের। স্কুল পরিদর্শনে গিয়েছিলেন কাটিহারের জেলাশাসক আশুতোষ দ্বিবেদী। সরকারি স্কুলের পঠনপাঠন ও পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি পড়ুয়াদের পড়াশোনার মান যাচাই করতেও উদ্যোগী হন তিনি। স্কুলের দশম শ্রেণিতে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে শুরু করেন জেলাশাসক। পদার্থবিদ্যার ‘হিউম্যান আই’ বা মানবচক্ষু অধ্যায় থেকে আলোর বিভিন্ন ধরন নিয়ে প্রশ্ন করেন তিনি। পড়ুয়াদের উত্তর শুনে তাঁদের বিষয়টি কতটা বুঝতে পেরেছে, তা যাচাই করেন। কয়েকজনকে ব্ল্যাকবোর্ডে ডেকে উত্তর লিখতেও বলেন। পড়ুয়ারাও নিজেদের মতো করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। তবে জেলাশাসকের এই স্কুল পরিদর্শনের সবচেয়ে সবচেয়ে নজরকাড়া ঘটনা ঘটে মধ্যাহ্নভোজের সময়।  মধ্যাহ্নভোজের ঘণ্টা বাজতেই  বাজতেই পড়ুয়াদের সঙ্গে দূরত্ব বজায় রেখে আলাদা কোথাও বসার পরিবর্তে তাঁদের সঙ্গেই বসার সিদ্ধান্ত নেন তিনি।  শুধু তাই নয়, খাওয়া শেষে নিজের থালাটিও নিজেই ধুয়ে নিলেন তিনি। তাঁর এই সহজ-সরল আচরণে উঠে এসেছে স্বনির্ভরতার  বার্তা।

আরও পড়ুন: যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

আশুতোষ দ্বিবেদীর বক্তব্য, প্রত্যেকের নিজের কাজ নিজেকেই করা উচিত। কোনও কাজই ছোট বা বড় নয়। বিশেষত, শিশুরা বড়দের দেখেই শেখে। তাই শুধু মুখে উপদেশ দেওয়া নয়, নিজেদের আচরণের মাধ্যমেও বড়দের শিশুদের সামনে উদাহরণ তৈরি করতে হবে। তাঁর মতে, ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে উঠলে শিশুদের মধ্যে স্বনির্ভরতা বাড়বে। নিজের দায়িত্ব নিজে নেওয়ার মানসিকতাও তৈরি হবে।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও