যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক, এসআইআর-বিরোধী আন্দোলন এবং রাজনৈতিক চাপানউতোরের আবহে বড় খবর। গুরুগ্রামে আটক করা হল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে প্রায় ৮ টা নাগাদ পুলিশ তাঁকে আটক করে। তবে ঠিক কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ধ্রুব রাঠি মূলত তাঁর ইউটিউব ভিডিওর মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সমসাময়িক ঘটনা বিশ্লেষণ এবং বিভিন্ন ইস্যুতে তাঁর বক্তব্যের জন্য তিনি পরিচিত। সম্প্রতি এসআইআর-বিরোধী কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করেও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুর ফ্রিডম পার্ক এসআইআর-বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ধ্রুব রাঠি। ওই কর্মসূচির আয়োজন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেখানে অভিনেতা প্রকাশ রাজ-সহ আরও কয়েক জন উপস্থিত ছিলেন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে আপত্তি তুলে প্রতিবাদ জানানো হয়েছিল ওই কর্মসূচিতে।

আরও পড়ুন: পিঠে সন্তানকে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

ধ্রুব রাঠিকে আটক করার ঘটনায় বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলের অভিযোগ, সরকারের আক্রমণাত্মক মনোভাবেরই প্রতিফলন এই পদক্ষেপ। ধ্রুব রাঠি-সহ আটক হওয়া অন্যদেরও মুক্তির দাবি জানিয়েছে তারা। তবে পুলিশ কেন ধ্রুবকে আটক করেছে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও কারণ সামনে আসেনি। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কি না, তা নিয়েও বিস্তারিত তথ্য মেলেনি। শনিবার দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। বিক্ষোভের আগে দিল্লির বিভিন্ন প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে একাধিক জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভে নজরদারির জন্য বডি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। ধ্রুব রাঠিকে আটকের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে এ বিষয়ে বিস্তারিত তথ্য সামনে এলে ঘটনার নেপথ্য কারণ আরও পরিষ্কার হবে।

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

দিল্লি বিমানবন্দরে নামতেই সিজেপি প্রধান অভিজিৎ দীপক সহ ককরোচ নেতাদের আটক করল পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী