পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: নবরাত্রি শুরুর প্রাক্কালে ফের অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যটিতে সশস্ত্র হামলায় গত ২৪ ঘন্টায় তিন জেলায় ৯ জন প্রাণ হারিয়েছেন। আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ১৪টি বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাংপোকপি জেলায় ‘শাটডাউন’ বা ‘সম্পূর্ণ বন্ধ’ ঘোষণা করেছে রাজ্য সরকার।

ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার (৯ অক্টোবর) রাতে। কামজং জেলার চসাড থানার কাছে অবৈধ বাঙ্কার নির্মাণের খবর পেয়ে হাজির হয়েছিল আধা সেনা। ওই সময়ে নিরাপত্তা রক্ষীদের উপরে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরাও। দুপক্ষের মধ্যে গুলির লড়াইয়ের মাঝখানে পড়ে ডোমখানি টোথাংগ নামে ৪২ বছর বয়সী এক কুকি মহিলা প্রাণ হারান। ওই ঘটনার পরেই শনিবার ভোরে নাগা জঙ্গি ও কুকিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। ওই গুলির লড়াইয়ে এক কুকি যুবক প্রাণ হারান। ওই ঘটনার বদলা নিতে সকাল সাড়ে নয়টা নাগাদ কামজং জেলার নিংগচো চিঙডোঙ গ্রামে হামলা চালিয়ে নাগা ভিলেজ গার্ডের দুই সদস্যকে হত্যা করা হয়। উখরুল জেলাতেও একজনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি কাংপোকপি জেলার ইম্ফল ও তামাংলোং সড়কের কাছে মকুই ও তাপোক গ্রামে অতর্কিতে হামলা চালিয়ে নাগা ভিলেজ ভলান্টিয়ারের এক সদস্যকে হত্যা করা হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দুজন। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পৃথক এক ঘটনায় কাংজোং গ্রামের কাছে সন্দীপ রায় নামে ৩০ বছর বয়সী এক যুবককে গুলি করে হতআ করা হয়েছে। দিন ভর একের পর এক অশান্তির ঘটনার পরেই গোটা রাজ্য থমথমে হয়ে উঠেছে।

নাগা জঙ্গিদের হাতে সম্প্রদায়ের সদস্যদের খুনের প্রতিবাদে শনিবার সন্ধে ছয়টা থেকে ২৪ ঘন্টার জন্য কাংপোকপি জেলায় বন্ধের ডাক দিয়েছে কুকি সংগঠন কমিটি অন ট্রাইবল ইউনিটি। বন্ধ ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্থ করেছে প্রশাসন।

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের