বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  একদিনের ক্রিকেট বিশ্বকাপে  বিরাট কোহলি ও রোহিত শর্মার খেলা নিয়ে জল্পনা জারি রয়েছে। বয়স হলেও ২২ গজের ময়দানে ব্যাট হাতে ঝড় তোলার ক্ষমতা যে একই রয়েছে সেই প্রমাণ সদ্য দিয়েছেন দুই তারকাই। দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে যখন ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে তখন বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিসিসিআই  সভাপতি মিথুন মানহাস। তাঁর মতে, কোনও ক্রিকেটারের বয়স নয়, বরং ফিটনেস ও পারফরম্যান্সের উপরেই গুরুত্ব দেওয়া উচিত। তাঁর এই মন্তব্যের পরেই অনেকে মনে করছেন, বিরাট-রোহিতের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে এই দুই বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 

২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের এখনও বেশ কিছুটা সময় বাকি। তবে এখন থেকেই ভারতীয় দলের সম্ভাব্য সদস্যদের নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।  দুই অভিজ্ঞ ক্রিকেটারের বয়স এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঘিরে নানা প্রশ্ন উঠলেও তাঁদের পারফরম্যান্সের উপরেই যে শেষ পর্যন্ত গুরুত্ব দেওয়া হবে, সেই ইঙ্গিত মিলেছে BCCI সভাপতি মিথুন মানহাসের বক্তব্যে। বিরাট ও রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে মানহাস জানান, দল নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচক ও কোচেরা। তবে তাঁর মতে, শুধুমাত্র বয়সের ভিত্তিতে কোনও ক্রিকেটারকে বিচার করা ঠিক নয়। বরং একজন ক্রিকেটার কতটা ফিট এবং মাঠে কেমন পারফরম্যান্স করছেন, সেটাই হওয়া উচিত প্রধান  বিষয়। 

আরও পড়ুন: ৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

অধিনায়ক শুভমন গিলের অধীনে দলে কোহলি, রোহিত ও হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড় থাকাটা ভারতের জন্য সহায়ক হবে বলে মনে করেন মানহাস। তিনি বলেছেন, ‘দলে বিরাট, হার্দিক ও রোহিত থাকাটা তাকে অবশ্যই সাহায্য করবে। তারপর বুমরাহর মতো খেলোয়াড়রা আছেন, যারা নেতৃত্ব দিতে পারেন, বোলিং অধিনায়ক হতে পারেন, এবং ফিল্ডিং অধিনায়কের জন্যও একজন থাকবেন। সুতরাং, পুরো ব্যাপারটাই হলো কাজের চাপ বণ্টনের ওপর। তাঁরা চাপের মধ্যে থেকেও বহুবার সংকটময় পরিস্থিতিতে সফল হয়েছে। তাই এটি একটি ভাল সমন্বয়।’ 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের