ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রতিযোগিতা যত বাড়ছে, ততই চাপে পড়ছে বিনোদন জগতের অন্যতম বড় সংস্থা নেটফ্লিক্স। এবার সংস্থার অন্দরে বড়সড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত। প্রায় ১ হাজার কর্মীকে কাজ থেকে সরানোর পথে হাঁটছে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম। সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশের চাকরি যেতে পারে বলে খবর। ২০২২ সালের পর এই প্রথম এত বড় মাপের কর্মী ছাঁটাই করতে চলেছে নেটফ্লিক্স। মূলত প্রোডাক্ট, টেকনোলজি, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্স টিমের কর্মীদের উপরেই এই সিদ্ধান্তের প্রভাব পড়ার আশঙ্কা।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, সংস্থার সহ-প্রধান কার্যনির্বাহী আধিকারিক টেড সারানডোস এবং গ্রেগ পিটার্স ই-মেলের মাধ্যমে কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত বছরের শেষ পর্যন্ত নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার কর্মী ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসতে পারেন। বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। সেই পরিস্থিতিতে ব্যবসার গতি বাড়ানো এবং নতুন দর্শক টানাই এখন নেটফ্লিক্সের অন্যতম লক্ষ্য। শুধু সাবস্ক্রিপশন নির্ভর ব্যবসার উপর ভরসা না রেখে বিজ্ঞাপন, লাইভ অনুষ্ঠান এবং গেমিংয়ের মতো নতুন ক্ষেত্রেও বিনিয়োগ বাড়াচ্ছে সংস্থাটি। তবে প্রত্যাশিত গতিতে ব্যবসার বৃদ্ধি না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে ব্লুমবার্গের একটি অনুষ্ঠানে নেটফ্লিক্সের সহ-সিইও টেড সারানডোস স্বীকার করেছিলেন, সংস্থার ব্যবসা তাঁর প্রত্যাশা অনুযায়ী দ্রুত বাড়ছে না। সেই পরিস্থিতি বদলাতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুন: সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

ব্যবসা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে সংস্থার শেয়ারের দর। বিজনেস ইনসাইডার-এর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে নেটফ্লিক্সের শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি এবং এক বছরে ৪০ শতাংশেরও বেশি কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে নেটফ্লিক্সের কনটেন্ট দেখার মোট সময় ছিল ৯৭০০ কোটি ঘণ্টা। গত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি মাত্র ২ শতাংশ। এই বৃদ্ধির হার নিয়েও প্রশ্ন তুলেছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি, দর্শকদের কনটেন্ট দেখার বিস্তারিত পরিসংখ্যান বছরে দু’বারের পরিবর্তে একবার প্রকাশের সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ রয়েছে তাঁদের মধ্যে। এর উপর মার্চ মাসে আমেরিকায় সাবস্ক্রিপশনের দামও বাড়িয়েছে সংস্থা। বিজ্ঞাপন ছাড়া স্ট্যান্ডার্ড প্ল্যানের মাসিক খরচ ১৭.৯৯ ডলার থেকে বেড়ে ১৯.৯৯ ডলার হয়েছে। অন্যদিকে, বিজ্ঞাপন-সহ প্ল্যানের দাম ৭.৯৯ ডলার থেকে বেড়ে হয়েছে ৮.৯৯ ডলার। উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার এক দশকেরও বেশি সময়ের মধ্যে গ্রাহকসংখ্যা কমে যাওয়ার পর বড়সড় কর্মী ছাঁটাই করেছিল নেটফ্লিক্স। এবার ফের প্রায় ১,০০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্তে সংস্থার ভবিষ্যৎ ব্যবসার কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর