মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণ করে খুন

স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই তরুণীর মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়েই তাঁর ওপর শারীরিক নির্যাতন করে খুন করেছে কেউ বা কারা। তারপর দেহ লোপাটের জন্য বালির স্তূপের নিচে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে উলুবেড়িয়া থানার পুলিশ এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্তেশ্বরের পরে এবার উলুবেড়িয়া। আবারও উঠলো গণধর্ষণের অভিযোগ। মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে গণধর্ষণের পরে খুন করে তাঁর দেহ বালির নীচে চাপা দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হাওড়া জেলার মহকুমা শহর উলুবেড়িয়াতে। মঙ্গলবার সকালে উলুবেড়িয়া শহরের কালীনগর ফারুক সাহেবের মোড়ে বালির স্তূপের নিচে ওই তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই তরুণীকে গণধর্ষণের পর খুন করে মৃতদেহ লোপাটের জন্য বালির নিচে চাপা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান স্থানীয় হাসপাতালে।

জানা গিয়েছে, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক ব্যক্তির নজরে পড়ে বালির স্তূপের নিচে কেউ চাপা পড়ে রয়েছে। তিনিই অন্যান্যদের খবর দেন। তারপর এলাকার বাসিন্দারা বালি সরিয়ে দেখতে পান, ওই তরুণীর নগ্ন, নিথর দেহ। স্থানীয় বাসিন্দারা জানান, ওই মহিলাকে প্রায়শই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যেত। সোমবার সকালেও তাঁকে সকলে দেখেছিলেন। তিনি রাস্তার পাশের একটি দোকানে গভীর রাত পর্যন্ত শুয়েছিলেন। এরপরই এদিন সকালেই বালিতে চাপা দেওয়া অবস্থায় তাঁর দেহটি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই তরুণীর মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়েই তাঁর ওপর শারীরিক নির্যাতন করে খুন করেছে কেউ বা কারা। তারপর দেহ লোপাটের জন্য বালির স্তূপের নিচে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে উলুবেড়িয়া থানার পুলিশ এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে ওই তরুণীর বা তাঁর সঙ্গে ধর্ষণ বা গণধর্ষণের কোনও ঘটনা ঘটেছিল কিনা।

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন