সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা বলা হয়। আত্মবিশ্বাস, সম্মান , সাফল্য, ক্ষমতা ও কর্মজীবনের সাফল্য লাভের ভূমিকা আনে সূর্যদেব। তাই সূর্যের অবস্থান পরিবর্তন বা গোচরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন জ্যোতিষীরা। সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব পড়ে ১২ টি রাশির জাতক-জাতিকাদের জীবনেই। কারও জীবনে আসে উন্নতির সুযোগ, আবার কাউকে আর্থিক ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হয়। সম্প্রতি সূর্যের গোচরকে কেন্দ্র করে জ্যোতিষমহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, আগামী ১৫ দিন চারটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ শুভ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি থেকে শুরু করে ব্যবসায় লাভ, এমনকী হঠাৎ অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এগিয়ে যাওয়ার পাশাপাশি পুরনো বিনিয়োগ থেকেও লাভের মুখ দেখতে পারেন কেউ কেউ।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সূর্য মঙ্গলের চিত্রা নক্ষত্র ছেড়ে রাহুর স্বাতী নক্ষত্রে প্রবেশ করবেন। ৮ নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবেন সূর্য। অর্থাৎ, প্রায় ১৫ দিনের এই সময়কালে সূর্যের অবস্থানের পরিবর্তন বিশেষ প্রভাব ফেলতে পারে বিভিন্ন রাশির উপর।

১. মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই নক্ষত্র পরিবর্তন ইতিবাচক হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনও কাজ বা প্রকল্পের সুযোগ পেতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ায় দীর্ঘদিনের কিছু পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।

২. তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী ১৫ দিন আর্থিক দিক থেকে বেশ ইতিবাচক হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। পদোন্নতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে লাভের পথ খুলে দেবে। তবে সাফল্য ধরে রাখতে কাজের প্রতি নিষ্ঠা ও সততা বজায় রাখা জরুরি।

৩. বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। নিজের কাজের জন্য প্রশংসা ও স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও দায়িত্ব পাওয়ার পাশাপাশি কেরিয়ারে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসায়ীদের জন্যও সময়টি অনুকূল। কোনও পুরনো কাজ থেকে আর্থিক লাভ হতে পারে। এমনকী হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও তৈরি হতে পারে। পারিবারিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

৪. কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে অর্থসংক্রান্ত যে সমস্যাগুলি চলছিল, সেগুলি থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন। নতুন কোনও সুযোগ বা দায়িত্ব আপনার কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ব্যবসার কাজে ভ্রমণের পরিকল্পনা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি আগের তুলনায় ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার