দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোতে ঠিকমতো খাবারের গুণমান পরীক্ষা করতে বারবার অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দফতর। পুজোর আগেই রাজ্যজুড়ে নানা দিকে অভিযান চালিয়েছিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। তাতে একাধিক রেস্তরাঁতে বেনিয়ম ধরা পড়েছিল। বন্ধ করা হয়েছিল কিছু, শোকজ করে জবাবে সন্তুষ্ট হওয়ায় খুলেছিল কিছু রেস্তরাঁ ও খাবারের দোকান। দুর্গাপুজোতে কড়া নজর ছিল প্রশাসনের। তার মাঝেই ঘটে গেল বিপত্তি। অষ্টমীর দিন ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ১০০ জন। যার মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনায় দুই ফুচকা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

আরও পডুন: শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সাগড়বাড় গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। গত সোমবার অষ্টমীর দিন ঘটে ঘটনাটি। অসুস্থদের চিকিৎসা এবং সরকারি চিকিৎসকের তত্ত্বাবধানে মেডিক্যাল টিম পাঠিয়ে ফুচকার গুণমান যাচাইয়ের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে কোলাঘাট ব্লক হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। রবিবার থেকে সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ সাগরবাড় গ্রামের বাসিন্দা সন্তোষ মান্না নামে এক ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেয়ে পদমপুর, দেউলবাড়, রেনুবাড়, বরদাবাড় গ্রামের প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে স্থানীয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের এখনও স্যালাইন চলছে বাড়িতে। বিষয়টি নিয়ে জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, তিনি ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ)-কে ফুচকার নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব