ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রহারেণ ধনঞ্জয়! ব্যাট হাতে ফের নজির অভিষেক শর্মার। মঙ্গলবার (২৭ অক্টোবর) ওয়েলিংটনে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। কিউয়ি বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে মাত্র ১৫ বলেই তুলে নিয়েছিলেন অর্ধশতরান। আর কাইল জেমিসনের বলে চার হাঁকিয়ে মাত্র ৩৫ বলেই পৌঁছে যান শতরানে। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে। টি টোয়েন্টিতে দ্রুততম শতরান করার নিরিখে ষষ্ঠস্থানে ছিলেন রোহিত। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

এদিন টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। ফ্লিন অ্যালেন, ড্যারিল মিচেল এবং বেভন জ্যাকবসের চওড়া ব্যাটে বড় করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে স্বাগতিকরা। ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন মিচেল। ১৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই রণংদেহী মূর্তি ধারণ করেন অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। তবে বৈভবের চেয়েও বেশি আগ্রাসী ছিলেন অভিষেক। ১৪ বলেই ভারতের দুই ওপেনার ৫৩ রানের পার্টনারশিপ গড়ে টি টোয়েন্টির মাইলফলক স্পর্শ করেন। জেকব ড্যাফি-অ্যাডাম মিলনে-কাইল জেমিসন সহ কোনও কিউই বোলারকেই রেয়াত করেননি। মাত্র ১৫ বলেই চারটি চার ও ছয়টি বিশাল ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের ১৫তম অর্ধশতরান তুলে নেন অভিষেক।

অর্ধশতরানের পরেও তাণ্ডব থামেনি ভারতের তরুণ ব্যাটারের। বৈভভ সূর্যবংশীকে নিয়ে প্রথম পাওয়ার প্লে-তে ১১৮ রান তুলে টি টোয়েন্টিতে নয়া রেকর্ড গড়েন তিনি। অষ্টম ওভারে ম্যাথু ফিসারের প্রথম বলেই সাজঘরে ফেরেন বৈভব সূর্যবংশী। ১৮ বলে ৪৫ রান করার পথে বৈভবের ব্যাট থেকে এসেছে চারটি চার এবং চারটি ছক্কা। বৈভব ফিরে যাওয়ার পরেই কিছুটা খোলসে গুটিয়ে যান অভিষেক। শেষ পর্যন্ত ১০ ওভারে কাইল জেমিসনের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরান তুলে নেন অভিষেক। শতরান পূর্ণের পর জেমিসনের বলে পর পর ছক্কা ও চার হাঁকান। বড় শট খেলতে গিয়ে শেষ বলে আউট হয়ে যান। শেষ ৩৭ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে অভিষেকের ব্যাট থেকে এসেছে ৯টি চার এবং ১১টি ছক্কা।

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালিয়ে গিয়ে বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের