স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে টোলেডো প্রদেশের উর্দা শহরের কাছে বুধবার (২৮ অক্টোবর) সকালে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮। গুরুতর জখম হয়ে আরও ৮০ জন হাসপাতালে চিকি‍ৎসাধীন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিদের। ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে স্পেন সরকার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল স্প্যানোল’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘এদিন স্থানীয় সময় সকাল নয়টা নাগাদ  মাদ্রিদ এবং দক্ষিণের আনদালুসিয়াকে সংযোগকারী রেললাইন ধরে একই দিকে যাচ্ছিল রেনফে এবং ইরিও নামের সংস্থার দু’টি উচ্চগতির ট্রেন। স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের পরিচালিত দ্রুতগতির ট্রেনটি মাদ্রিদ থেকে সেভিল যাচ্ছিল। অন্য ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল সংস্থা ইরিও। টোলেডো প্রদেশের উর্দা শহরের কাছে সামনের ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে পিছনের ট্রেনটি। তাতে ইরিও নামের সংস্থার ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে,  ট্রেনের একটি কামরা রেললাইনের উঁচু অংশে উল্টে পড়ে আছে। রেলের নিচু এবং ঢালু জমিতে দুমড়ে মুচড়ে পড়ে আছে আরও ধ্বংসাবশেষ। ট্রেনের ধাতব অংশ, প্যানেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা।’

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্থার পাদিয়া জানান, রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজে সংলগ্ন এলাকার বিভিন্ন শহর থেকে দমকলকর্মীদের পাঠানো হয়। উদ্ধার অভিযানে তিনটি চিকিৎসা হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যার সুবিধাসম্পন্ন দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটও মোতায়েন করা হয়। এদিনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দেশটির দক্ষিণাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিলেন।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির