আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধের আবহেই হচ্ছে ইজরায়েলে নির্বাচন। নেতানিয়াহু ক্ষমতায় ফিরবেন না ক্ষমতা হারাবেন তা জানার জন্য গোটা বিশ্বের নজর রয়েছে ইজরায়েলের দিকে। প্রাথমিক ট্রেন্ডে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মিলতেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি আরব নেতৃত্বাধীন দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ এনেছেন। এমনকি তিনি প্রমাণ দেবেন বলেও জানিয়েছেন। যদিও রা’আম, জয়েন্ট লিস্টের শীর্ষ নেতারা তাঁর এই দাবি অস্বীকার করেছেন । 

ইজরায়েলের নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিডিয়ায় লিখেছেন, ‘ অবাধে ঘুষ, হুমকি, হিংসা, জালিয়াতি চলেছে। আরব দলগুলির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির একাধিক সাক্ষ্যপ্রমাণ পুলিশ ও প্রশাসনের হাতে আমরা তুলে দেব।’ এখানেই শেষ নয় নেতানিয়াহুর দলের দাবি, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা আর রা’আম পার্টির ব্যালট দিয়ে আসা হয়েছিল। ইজরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।  বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছে গণনা।   ৮৫ শতাংশের বেশি ভোট গণনার পর প্রাথমিক হিসাব বলছে, নেতানিয়াহুর ডানপন্থী জোট প্রায় ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের সম্ভাব্য আসনসংখ্যা ৪৮। অর্থাৎ শাসক বা বিরোধী কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই ইঙ্গিত মিলেছে। তাই সরকার গড়তে আরব দলগুলির সমর্থন চাই সেটা  স্পষ্ট। তা নিয়েই তৈরি হয়েছে নেতানিয়াহুর মাথাব্যাথা। 

উল্লেখ্য, নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীনই আরব রাজনৈতিক দলগুলিকে নিশানা করেছিলেন নেতানিয়াহু। বিশেষ করে রা’আম পার্টির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন তিনি। সেই মুহূর্তে তাঁর দাবি ছিল, আরব দলগুলির কারণে নির্বাচনের ফলাফল প্রভাবিত হতে পারে।

শিশুরা শাক খেতে চায় না? বানিয়ে ফেলুন পালং দিয়ে প্যানকেক

সামান্য জীবনযাত্রার পরিবর্তনে কীভাবে বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা?

স্ট্রোক রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে চান? ৬টি বিষয় অবশ্যই জেনে নিন

বয়স বাড়লেই কেন দুর্বল হয়ে যায় পেশি? কী বলছেন বিশেষজ্ঞরা..

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির