আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

Share:

নিজস্ব প্রতিনিধি: ধনতেরাস মানেই নতুন কিছু কেনাকাটা, ঘর সাজানো আর প্রদীপের আলোয় অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তিকে আহ্বান। তবে শুধু সোনা, রুপো বা বাসন কেনাই নয়, এই বিশেষ তিথিতে বাড়ির কয়েকটি নির্দিষ্ট জায়গায় প্রদীপ জ্বালানোরও রয়েছে বিশেষ ধর্মীয় তাৎপর্য। প্রচলিত বিশ্বাস, আজ ধনতেরাসের সন্ধ্যায় বাড়ির পাঁচটি জায়গায় নিয়ম মেনে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সংসারে সুখ-শান্তি বজায় থাকার পাশাপাশি ইতিবাচক শক্তির সঞ্চার হয়। 

১. বাড়ির প্রধান দরজায়

বাড়ির প্রধান প্রবেশদ্বারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তু ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পথ দিয়েই শুভ শক্তি ও সমৃদ্ধির আগমন ঘটে। তাই ধনতেরাসের সন্ধ্যায় বাড়ির মূল দরজার সামনে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। চাইলে দরজার দু’পাশেও প্রদীপ রাখতে পারেন। তবে এমন জায়গায় প্রদীপ রাখবেন, যাতে কারও পায়ে ধাক্কা লেগে তা নিভে না যায়।

২. তুলসী গাছের সামনে

হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী গাছের সামনে সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। ধনতেরাসের সন্ধাতেও তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এর ফলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

৩. বাড়ির পুজোর ঘরে

ধনতেরাসে ভগবান ধন্বন্তরি, দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করার বিশেষ রীতি রয়েছে। তাই বাড়ির ঠাকুরঘরেও প্রদীপ জ্বালানো জরুরি বলে মনে করা হয়। এ ক্ষেত্রে ঘি অথবা তিলের তেলের প্রদীপ ব্যবহার করতে পারেন। ধর্মীয় বিশ্বাস, পুজোর স্থানে প্রদীপের আলো জ্বালালে বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

৪. বাড়ির দক্ষিণ দিকে যমদীপ জ্বালান

ধনতেরাসের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হল যমদীপ দান। এই দিন সন্ধ্যায় বাড়ির বাইরে দক্ষিণ দিকে যমরাজের উদ্দেশে একটি প্রদীপ জ্বালানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই প্রদীপ জ্বালালে পরিবারের সদস্যদের অকালমৃত্যুর আশঙ্কা দূর হয় এবং তাঁদের দীর্ঘায়ু কামনা করা হয়। তাই ধনতেরাসের সন্ধ্যায় এই রীতি পালন করতে পারেন।

৫. বাড়ির ছাদ, বারান্দা বা উঠোনে

ধনতেরাসের সন্ধ্যায় বাড়ির ছাদ, বারান্দা কিংবা উঠোনেও প্রদীপ জ্বালানোর পরামর্শ দেওয়া হয়। আগে বাড়ির প্রতিটি কোণে প্রদীপ রাখার প্রচলন ছিল। উদ্দেশ্য ছিল, অন্ধকার দূর করে গোটা বাড়িকে আলোকিত করা। বাড়ির যে জায়গাগুলিতে আলো কম পৌঁছয়, সেখানেও প্রদীপ রাখতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আলোয় ভরে উঠুক বাড়ির প্রতিটি কোণ, সংসারে আসুক সুখ ও সমৃদ্ধি।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ রতন

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক