তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো উপলক্ষে হিঙ্গলগঞ্জে BSF ক্যাম্পে হাজির হয়ে জওয়ানদের সঙ্গে আলোর উৎসব পালন করেছেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে অনুপ্রাণিত হয়েছেন। আর হিঙ্গলগঞ্জে দাঁড়িয়েই আগের সরকারকে নিশানা করেছেন। বিএসএফকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি বলেই করেছেন অভিযোগ। সেই সঙ্গেই তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমাও চেয়েছেন।  

রবিবার (৮ নভেম্বর), দীপাবলির দিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্তে BSF ক্যাম্পে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘সমস্ত সেনা জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা। সীমান্তে বীর সেনাদের সঙ্গে দিওয়ালি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।’ তারপরেই তিনি পূর্বতন সরকারকে কটাক্ষ করে বলেন, ‘আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী। BSF-এর প্রতি খারাপ শব্দ প্রয়োগ করেছেন তাঁরা। সীমান্ত সুরক্ষায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি তাঁরা। ক্ষমতায় এসেই বিএসএফকে জমি হস্তান্তর করেছি।’ 

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম হিঙ্গলগঞ্জে যান শুভেন্দু অধিকারী। প্রথমে হেলিকপ্টারে করে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে  নামেন। তারপর সেখান থেকে সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে যান। প্রদীপ জ্বালিয়ে জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে দীপাবলি পালন করেন। হিঙ্গলগঞ্জের থেকে  তিনি জানান, সীমান্তে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৭ সাল থেকে জওয়ানদের ‘সীমা মিত্র সম্মান’ দেবে রাজ্য সরকার।   

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা