‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির উৎসবের মরশুমে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। এবার সেই উন্মাদনার প্রতিফলন দেখা গেল বক্স অফিসের পরিসংখ্যানে। মাত্র চার দিনেই ভারতে  নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির আয় ২০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। শুধু দেশীয় বাজারেই নয়, বিশ্বজুড়েও প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘রামায়ণ’।  ২০২৩ সালে দীপাবলির সময়ে মুক্তি পাওয়া সলমন খানের ছবি ‘টাইগার ৩’-এর রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।  ফলে বক্স অফিসে এখন কার্যত রাজত্ব করছে রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’।

চার দিনে কত আয় করল ‘রামায়ণ’?

ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk-এর তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন অর্থাৎ রবিবার (৮ নভেম্বর) ভারতে ৫৬.১৫ কোটি টাকা নেট ব্যবসা করেছে ছবিটি। এর ফলে চার দিনে ভারতের বাজারে ছবির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ২৩৮.৮৫ কোটি টাকা। ভারতীয় বাজারে গ্রস কালেকশন ২৮৫.২০ কোটি টাকা।  অন্যদিকে, বিদেশের বাজার থেকে এসেছে ২১৪ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবির মোট গ্রস কালেকশন ৪৯৯.২০ কোটি টাকা। অর্থাৎ ৫০০ কোটির মাইলফলক ছোঁয়া থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে ছবিটি।   

উল্লেখ্য, দীপাবলির দিন বক্স অফিসে নতুন নজির গড়েছে ‘রামায়ণ’। সলমন খানের ‘টাইগার ৩’ ২০২৩ সালে দীপাবলির দিন ৪৪.৫০ কোটি টাকা নেট ব্যবসা করেছিল। অন্যদিকে, ‘রামায়ণ’ সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে। পাশাপাশি প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর প্রথম চার দিনের ভারতীয় নেট কালেকশন ২৩৭ কোটি টাকাকেও পিছনে ফেলেছে ছবিটি। এছাড়াও ২০২৪ সালে রোহিত শেট্টির ‘সিংঘম এগেইন’ দীপাবলির দিন ৪৩.৫০ কোটি টাকা এবং গত বছর আয়ুষ্মান খুরানার ‘থামা’ ২৪ কোটি টাকার ব্যবসা করেছিল।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী