স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের আড্ডায় ধোঁয়া ওঠা গরম মোমো আর স্পাইসি চাটনি হলে যেন আর কিছুই লাগে না! কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে মোমোর বাইরের ময়দার আবরণটি সবসময়ই একটা বড় চিন্তার কারণ। তবে এবার বানিয়ে নিন ময়দা ছাড়াই তৈরি স্বাস্থ্যকর বাঁধাকপির চিকেন মোমো। ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি যারা একটু ভিন্ন স্বাদের কিন্তু স্বাস্থ্যকর স্ন্যাক্স খুঁজছেন, তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি।

উপকরণ

বাঁধাকপি: ১টি গোটা

চিকেন কিমা: ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি: ১/২ কাপ

আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা কুচি: স্বাদমতো

সোয়া সস: ১ চামচ

গোলমরিচ গুঁড়ো: ১/২ চা চামচ

সাদা তেল বা মাখন: ভাজার জন্য

নুন : স্বাদমতো

পদ্ধতি

একটি বড় পাত্রে জল ফুটিয়ে তাতে সামান্য নুন দিন। এবার গোটা বাঁধাকপির পাতাগুলো গরম জলে ২ থেকে ৩ মিনিট ভাপিয়ে নিন, যাতে পাতাগুলো নরম এবং ফোল্ড করার উপযোগী হয়। জল থেকে তুলে পাতাগুলো শুকিয়ে রাখুন।একটি পাত্রে চিকেন কিমার সাথে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, সোয়া সস, গোলমরিচ গুঁড়ো এবং নুন দিয়ে খুব ভালো করে মেখে পুর তৈরি করে নিন।এবার একটি করে নরম করে রাখা বাঁধাকপির পাতা নিন। পাতার মাঝখানে পরিমাণমতো চিকেনের পুর দিন। চারপাশ থেকে পাতাটি মুড়ে মোমোর মতো পকেট বা বল তৈরি করুন। মোমো রেডি হয়ে গেলে প্রথমে সেগুলোকে স্টিমারে ৫ থেকে ১০ মিনিট ভাপিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর বাঁধাকপি চিকেন মোমো! গরম গরম মোমো চাটনির সাথে পরিবেশন করুন।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি