বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব  প্রতিনিধি: শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। প্রয়াত বিষ্ণুপুর ঘরানার বিশিষ্ট সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ। বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাঁর মরদেহ নিয়ে আসা হয় বাসভবনে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতজগতে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২১ সাল থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মণিলাল নাগ। ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল। এত দিন বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু সোমবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়। ফুসফুসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। শিল্পীর মেয়ে তথা সেতারবাদক মিতা নাগ সমাজমাধ্যমে বাবার মৃত্যুর খবর জানান।  দশমীর দিনও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল মণিলাল নাগকে। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু সোমবার ফের সংক্রমণ বাড়তে থাকে। মিতার কথায়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছিল। বয়সের পাশাপাশি দুর্বল হয়ে পড়েছিল তাঁর ফুসফুসও। পরিবারে স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছেন মণিলাল নাগের। তবে তাঁর প্রয়াণে শুধু পরিবার নয়, অভিভাবক হারালেন অসংখ্য ছাত্রছাত্রীও। বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

১৯৩৯ সালে বাঁকুড়ার এক গ্রামে জন্ম মণিলাল নাগের। তাঁর বাবা গোকুল নাগ ছিলেন বিষ্ণুপুর ঘরানার বিশিষ্ট সেতারবাদক। বাবার হাত ধরেই সঙ্গীতের জগতে প্রথম পথচলা শুরু। পরবর্তী সময়ে নিজের প্রতিভা ও সাধনার মাধ্যমে বিষ্ণুপুর ঘরানার অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি হয়ে ওঠেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে সেতারের সুরে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে।তাঁর সেতারবাদনের সঙ্গে তবলায় সঙ্গত করেছেন পণ্ডিত শামতাপ্রসাদ, পণ্ডিত কিষেন মহারাজ, পণ্ডিত আনোখেলাল এবং উস্তাদ কেরামতুল্লা খাঁয়ের মতো কিংবদন্তি শিল্পীরা। পণ্ডিত রবিশঙ্কর ও উস্তাদ বিলায়েৎ খাঁয়ের পরবর্তী প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ সেতারশিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। 

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি