ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল দাতা এবং ন্যায়ের দেবতা হিসেবে আরাধনা করা হয়। সনাতন বিশ্বাস অনুযায়ী, শনিদেব মানুষকে তার কৃতকর্মের উপযুক্ত ফল প্রদান করেন। তাই নবগ্রহের মধ্যে শনির অবস্থানের সামান্য পরিবর্তনও মানবজীবনে গভীর প্রভাব ফেলে। জ্যোতিষ গণনা অনুসারে, আগামী ১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার ভোর ৫টার সময় শনিদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন ।আগামী ৩ জুন ২০২৭ পর্যন্ত তিনি এই রাশিতেই অবস্থান করবেন এবং এরপর স্বীয় গতিতে মেষ রাশিতে প্রবেশ করবেন। এই সময়টিতে ৪টি বিশেষ রাশির জাতকদের জন্য এটি ভাগ্য পরিবর্তনের এক মহালগ্ন নিয়ে আসছে।

মেষ রাশি

শনিদেবের সোজা চাল মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত ফলদায়ী হতে চলেছে। দীর্ঘদিন ধরে থমকে থাকা আর্থিক আগমন আবার সচল হবে। বিশেষ করে যাঁরা বিদেশের মাটির সঙ্গে যুক্ত কোনো কাজ বা ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা অভাবনীয় আধ্যাত্মিক ও জাগতিক আনুকূল্য পাবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি পরম স্বস্তির বার্তা নিয়ে আসছে। চাকরিজীবীদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুন্দর যোগ তৈরি হচ্ছে। যাঁরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য সাধনা বা প্রস্তুতি নিচ্ছেন, ঈশ্বরের আশীর্বাদে তাঁদের মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে।

মকর রাশি

মকর রাশির জাতকদের জীবন থেকে দীর্ঘদিনের মানসিক ও পেশাগত মানসিক চাপ এবার দূর হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের সঠিক মূল্যায়ন ও প্রশংসা হবে। ব্যবসায়ীরা নতুন কোনো বিশ্বস্ত অংশীদারের সন্ধান পেতে পারেন। ডিসেম্বর মাস থেকেই শনিদেবের বিশেষ অনুকম্পা অনুভব করতে পারবেন মকর রাশির জাতকরা।

কুম্ভ রাশি

শনির স্বরাশি কুম্ভের জাতকদের জন্য এই অবস্থান বদল অত্যন্ত শুভ সংকেত বহন করছে। আকস্মিক ধনলাভ এবং আয়ের নতুন পথ উন্মোচিত হতে পারে। পাওনা টাকা বা আটকে থাকা অর্থ কোনো অলৌকিক উপায়ে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে শনিদেবের কৃপায় ভবিষ্যৎ সুরক্ষিত হবে।

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা