১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল মানেই উত্তেজনা, টানটান লড়াই আর কোটি কোটি টাকার ব্যবসা। প্রতি মরশুমেই বাড়ছে এই টি-টোয়েন্টি লিগের জনপ্রিয়তা, বাড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলির বাজারমূল্যও। এবার সেই আইপিএলকেই আরও বড় করার পরিকল্পনা করছে BCCI।  ১০ নয় খেলবে ১২টি দল। ২০২৮ সালের আইপিএলকে সামনে রেখে এমনই পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর সেই নতুন দুই দলের সম্ভাব্য হোম ভেন্যু হিসেবে উঠে আসছে মহারাষ্ট্রের পুণে এবং গুজরাতের ভদোদরার নাম। যদিও গোটা বিষয়টি এখনও আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এই খবর সামনে আসতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, সব ঠিক থাকলে ২০২৮ সাল থেকে ১০ দলের বদলে ১২টি দল নিয়ে আয়োজিত হতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। রিপোর্ট অনুযায়ী, ২০২৮ সালের নতুন মিডিয়া রাইটসের  সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএলে অন্তত দু’টি নতুন দল যুক্ত করার পরিকল্পনা খতিয়ে দেখছে BCCI। তবে কোন শহর চূড়ান্ত হবে, তা এখনও নিশ্চিত নয় বিনিয়োগকারীদের আগ্রহ এবং বাণিজ্যিক সম্ভাবনার উপর অনেক কিছু নির্ভর করছে। প্রতিটি নতুন ফ্র্যাঞ্চাইজির বাজারমূল্য  ১ বিলিয়ন ডলারের (প্রায় ৮,৯০০ কোটি টাকা) বেশি হতে পারে। সম্প্রতি আরসিবি ১.৭৮ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস প্রায় ১.৬৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। একাধিক আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা, পশ্চিম এশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল এবং দেশের বড় শিল্পগোষ্ঠীগুলি নতুন দল কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বলে জানা গিয়েছে। নতুন দল যুক্ত হওয়ায় ম্যাচের সংখ্যাও বাড়বে, যার ফলে সম্প্রচার খরচও বৃদ্ধি পেতে পারে।

কেন পুণে ও ভদোদরা?

পুণের সঙ্গে আইপিএলের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইপিএলে খেলেছিল সাহারা গোষ্ঠীর মালিকানাধীন পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া। পরে আর্থিক বিবাদের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় তারা। এরপর ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকাকালীন অস্থায়ীভাবে আইপিএলে খেলেছিল রাইজিং পুণে সুপারজায়ান্ট। ২০১৭ সালে ফাইনালেও উঠেছিল দলটি। যদিও মাত্র এক রানে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের। অন্যদিকে, ভদোদরার নাম উঠে আসার পিছনে রয়েছে গুজরাতের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন। আমেদাবাদে বর্তমানে গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ড। সেখান থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে ভদোদরা। ফলে গুজরাতে আরও একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি তৈরি হলে ক্রিকেটের বাণিজ্যিক পরিসর আরও বাড়তে পারে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী