রাতে রুটির সঙ্গে জমে যাবে, বানিয়ে ফেলুন রাজস্থানের বিখ্যাত নাগৌরি ডাল তড়কা

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার ডাল খেতে খেতে একঘেয়েমি লাগছে? তাহলে স্বাদ বদলাতে একবার বাড়িতেই বানিয়ে দেখুন রাজস্থানের জনপ্রিয় নাগৌরি ডাল তড়কা। মসুর ও অড়হর ডালের সঙ্গে দেশি ঘি, জিরে, মৌরি, শুকনো লঙ্কা এবং সুগন্ধি মশলার মিশেলে তৈরি এই পদ স্বাদে হবে একেবারে ধাবার মতো। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই ডাল জমে যাবে । সবচেয়ে বড় কথা, বাড়ির সাধারণ কিছু উপকরণ দিয়েই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু রাজস্থানি পদ।   জেনে নিন সহজ রেসিপি।

উপকরণ

গোটা মসুর ডাল – আধ কাপ

অড়হর ডাল – ১/৪ কাপ

টমেটো – ১টি, কুচি করা

জিরে – ১ চা চামচ

মৌরি – আধ চা চামচ

গোটা শুকনো লঙ্কা –  ৪টি

কসুরি মেথি – ১ চা চামচ

আমচুর পাউডার – ১ চা চামচ

ধনেপাতা – ২ টেবিল চামচ, কুচি করা

হিং – এক চিমটি

লাল লঙ্কার গুঁড়ো – ১/২ চা চামচ

দেশি ঘি – ৩ টেবিল চামচ

নুন – স্বাদ অনুযায়ী

প্রয়োজনমতো জল

পদ্ধতি 

প্রথমে গোটা মসুর ডাল এবং অড়হর ডাল ভাল করে ধুয়ে নিন। এরপর দু’টি ডাল একসঙ্গে ৩-৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এতে ডাল দ্রুত সেদ্ধ হবে। এরপর প্রেসার কুকারে ডাল  দিয়ে প্রয়োজনমতো জল ও স্বাদ অনুযায়ী নুন মেশান। ৫টি সিটি দিয়ে ডাল ভালভাবে সেদ্ধ করে নিন।  এবার একটি কড়াইয়ে দেশি ঘি গরম করুন। ঘি গরম হয়ে এলে তাতে জিরে, মৌরি এবং এক চিমটি হিং দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। সুন্দর গন্ধ বের হলে কুচিয়ে রাখা টমেটো দিয়ে  ২ মিনিট নাড়াচাড়া করুন।  এবার তাতে যোগ করুন  লাল লঙ্কার গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, কসুরি মেথি এবং আমচুর পাউডার। ৩ মিনিটি সব মশলা দিয়ে ভাল করে  কষিয়ে নিন। কাঁচা গন্ধ কেটে গিয়ে মশলার সুগন্ধ বেরিয়ে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দিন। মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। ডাল বেশি ঘন মনে হলে হাফ কাপ গরম জল যোগ করতে পারেন। এরপর কড়াই ঢেকে মাঝারি আঁচে ৮ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন, যাতে ডাল কড়াইয়ের তলায় লেগে না যায় এবং মশলার স্বাদ ভালভাবে মিশে যায়। রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে কুচি করা ধনেপাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল রাজস্থানের সুস্বাদু নাগৌরি ডাল তড়কা। গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন।  

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল

ভয়ঙ্কর! সন্তানদের স্কুলে পাঠিয়ে হোমগার্ড স্ত্রীকে নৃশংসভাবে খুন করল পাষণ্ড স্বামী

বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন! অনুমান পুলিশের

‘দীপাবলিতে বাজি পুড়বেই, দূষণ নিয়ে ভাবতে হবে না,’ বললেন যোগী আদিত্যনাথ

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও