বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন! অনুমান পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বরানগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকায় বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। গতকাল, মঙ্গলবার রাতে পাঁচতলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর দেহ উদ্ধার করে বরানগর থানার পুলিশ। মৃতার নাম অঞ্জলি সাউ। বয়স ২৬। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। খুন, আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীকে শ্বাসরোধ করে কেউ খুন করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর জামাইবাবু স্ত্রী-কে নিয়ে প্রায় চার বছর ধরে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। তবে ব্যবসার কারণে বর্তমানে ওই তরুণীর জামাইবাবু ও স্ত্রী হুগলির শ্রীরামপুরে থাকেন। গতকাল, সোমবার ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান বাড়ির মালিক তথা তরুণীর জামাইবাবু। লতিকা মান্নার দাবি, মঙ্গলবার দুপুরে তাঁর কাছ থেকে চাবি নিয়ে পাঁচতলার ফ্ল্যাটে তাঁদের ঘরে গিয়েছিলেন তরুণী। বিকেলে তরুণীর দিদি ফোন করলেও কোনও উত্তর না মেলায় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে বরানগর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে তরুণীর দেহ উদ্ধার করে। পরে দেহটি বরানগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আরও পডুন: খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের দিকেও তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা। জনবহুল লেকপল্লি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ভয়ঙ্কর! তিন সন্তানকে স্কুলে পাঠিয়ে হোমগার্ড স্ত্রীকে নৃশংসভাবে খুন করল পাষণ্ড স্বামী

‘দীপাবলিতে বাজি পুড়বেই, দূষণ নিয়ে ভাবতে হবে না,’ বললেন যোগী আদিত্যনাথ

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন! অনুমান পুলিশের

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI