ভয়ঙ্কর! সন্তানদের স্কুলে পাঠিয়ে হোমগার্ড স্ত্রীকে নৃশংসভাবে খুন করল পাষণ্ড স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি:  আর পাঁচটা দিনের মতোই সবটা স্বাভাবিক চলছিল। সকালে রোজকার মতোই মঙ্গলবার (১০ নভেম্বর) স্কুলে গিয়েছিল তিন সন্তান। বাড়িতে তখন স্বামী-স্ত্রী দু’জনেই। কিন্তু সন্তানরা বাড়ি থেকে বেরিয়ে যেতেই শুরু হয় অশান্তি। আর সেই পারিবারিক বিবাদই শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নেয় নেয়। অভিযোগ, তারপর স্ত্রিকে খুন করেন অভিযুক্ত  স্বামী। মৃতা পেশায় একজন  হোমগার্ড বলে জানা গিয়েছে।  এই ঘটনা সামনে আসার পরেই প্রতিবেশীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।  

তেলঙ্গানার নালগোন্ডার এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মাহবুব বি। বয়স ৪৩ বছর। তিনি নালগোন্ডা জেলা পুলিশ সদর দফতরে হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন। স্বামী সতীশের সঙ্গে নালগোন্ডা শহরের পুলিশ কোয়ার্টার্সে থাকতেন তিনি। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সন্তানরা স্কুলে চলে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। সেই বচসা ক্রমশ ভয়াবহ আকার নেয়। অভিযোগ, রাগের মাথায় সতীশ স্ত্রী মাহবুবের উপর চড়াও হন। তাঁর মাথা দেওয়ালে ঠুকে দেন। এরপর শ্বাসরোধ করে খুন করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।

আরও পড়ুন: দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

নালগোন্ডার ডিএসপি কে শিবরাম রেড্ডি জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দম্পতির মধ্যে প্রায়ই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে অশান্তি হত বলে জানা গিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সতীশও একসময় হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন। পরে কনস্টেবল হলেও প্রায় ১৫ বছর আগে চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি বেকার ছিলেন। ঘটনার খবর পেয়ে নালগোন্ডা ওয়ান টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত সতীশকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন! অনুমান পুলিশের

‘দীপাবলিতে বাজি পুড়বেই, দূষণ নিয়ে ভাবতে হবে না,’ বললেন যোগী আদিত্যনাথ

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

ভয়ঙ্কর! সন্তানদের স্কুলে পাঠিয়ে হোমগার্ড স্ত্রীকে নৃশংসভাবে খুন করল পাষণ্ড স্বামী

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI