বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি রান্নার ভাণ্ডারে পদের বৈচিত্র্যের শেষ নেই। চচ্চড়ি, ডালনা, ঝোল কিংবা ঝাল রান্নার ধরনের উপর ভিত্তি করে প্রতিটি পদের আলাদা নাম রয়েছে। ওলের ডালনা হল তেমনই একটি পদ। ওল এবং আলুর যুগলবন্দিতে তৈরি করে ফেলুন অত্যন্ত সুস্বাদু এই নিরামিষ পদ।

উপকরণ

ওল: ৩০০ গ্রাম

আলু: ২টি

শুকনো লঙ্কা: ২টি

ছোট এলাচ: ৩টি

লবঙ্গ: ৪টি

দারুচিনি: ½ ইঞ্চি

গোটা জিরে: ½ চা চামচ

তেঁতুল গোলা জল : ১ চা চামচ

আদা বাটা: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ½ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ¼ চা চামচ

কাঁচা লঙ্কা: ৩টি (চেরা)

ঘি: ২ চা চামচ

সর্ষের তেল: ৪ টেবিল চামচ

নুন: স্বাদমতো

চিনি: ১ চা চামচ

নারকেল কুচি: ⅓ কাপ

পদ্ধতি

প্রথমে হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিয়ে ওলের খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিন। একটি পাত্রে সামান্য নুন দিয়ে জল ফুটিয়ে তাতে ওলের টুকরোগুলি দিয়ে দিন। ওল মোটামুটি সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে আলাদা করে তুলে রাখুন। ওল সেদ্ধ হতে হতে আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিন এবং নারকেল ছোট ছোট টুকরো করে কুচিয়ে রাখুন।কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে নারকেল কুচিগুলো হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই সেদ্ধ করে রাখা ওলের টুকরোগুলো দিয়ে হালকা রঙ ধরা পর্যন্ত ভেজে তুলে নিন। এরপর ঢাকা দিয়ে আলুগুলি সোনালি রঙ হওয়া এবং প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।এবার কড়াইয়ের তেলে শুকনো লঙ্কা এবং সব গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে হলুদ গুঁড়ো, সামান্য নুন, তেঁতুল গোলা জল ও আদা বাটা দিয়ে অল্প জল দিন এবং মশলা ভালো করে কষিয়ে নিন।মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু ও ওলের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবার কড়াইতে ২ কাপ জল দিয়ে ফুটতে দিন।ঝোল কিছুটা ঘন হয়ে এলে স্বাদমতো নুন, চিনি, ঘি, গরম মশলা গুঁড়ো এবং চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন।গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের নিরামিষ ওলের ডালনা।

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়