কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। ভারতীয় জওয়ানদের টার্গেট করল জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরে কুলগাঁও-তে সিআরপিএফের ক্যাম্পে হামলা হয়েছে। এমনটাই সূত্রের খবর। জঙ্গিদের গুলিতে আহত তিন সিআরপিএফ জওয়ান। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে অনন্তনাগ হাসপাতালে। পাল্টা জঙ্গিদের রুখতে ভারতীয় জওয়ানরা গুলি চালালেও তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে কুলগাঁও-তে জঙ্গি ও সিআরপিএফ জওয়ান-দের মধ্যে শুরু হয় গুলির লড়াই। কিন্তু জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কুলগাঁওজুড়ে নাকা চেকিং শুরু হয়েছে। জঙ্গিদের সন্ধানে নামানো হয়েছে কিউআরটি।

সূত্রের খবর, আজ, বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও-য়ের আখরানে নাকা তল্লাশি চালাচ্ছিল সিআরপিএফ জওয়ানরা। তখনই বাইকে করে এসে জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। কাছেই সেনা ছাউনি থাকায় পাল্টা এনকাউন্টার শুরু করেন সিআরপিএফ জওয়ানরা। তখনই এলাকা ছেড়ে পালিয়ে যায় আততায়ীরা। কিন্তু তাদের ছোড়া গুলিতে আহত হন তিন জওয়ান। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।  সাঁজোয়া গাড়িতে করে ঘুরছেন জওয়ানরা। ঘটনাস্থলে যাচ্ছে আরও সিআরপিএফ জওয়ান ও নিরাপত্তাবাহিনী।

আরও পডুন: আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কাশ্মীরের উরি, পুলওয়ামা-তে জঙ্গিদের নিশানায় ছিল ভারতীয় জওয়ানরা। পাক জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন বহু ভারতীয় জওয়ান। সেই ঘটনাগুলির পর ফের এদিন কুলগাঁও-তে জওয়ানদের লক্ষ্য করে হামলা চালানোর খবর সামনে এসেছে। যা রীতিমতো চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লির। 

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল