ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভাইফোঁটার দিনে যখন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ব্যস্ত বোনেরা, ঠিক সেই সময়েই কাশ্মীরের মাটিতে রক্ত ঝরল বাংলার এক জওয়ানের। কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন সিআরপিএফ জওয়ান। তাঁদের মধ্যেই রয়েছেন  বাংলার এক সেনা। উৎসবের আনন্দের মাঝে এমন হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপত্যকায়। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ কুলগাঁও জেলার আখরান এলাকায় মীর বাজারের কাছে CRPF-এর একটি চেকপোস্টে হামলা চালায় অজ্ঞাতপরিচয় মোটরবাইক আরোহীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা CRPF জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। তাতেই তিনজন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাঁদের পরিচয়ও প্রকাশ্যে এসেছে। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্তোষ চাঁদু , অসমের বাসিন্দা রাকেশ দাস  ও মধ্যপ্রদেশের সোমবীর সিংহ। তিনজনকে দ্রুত উদ্ধারের পর অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

জানা গিয়েছে, এই হামলার মূলচক্রীর হল  লস্কর কমান্ডার মহম্মদ লতিফ ভাট। যাকে দীর্ঘদিন ধরেই খুঁজছে ভারতীয় গোয়েন্দারা। এমনকি তার মাথার দাম ১৫ লক্ষ টাকা ধার্য  করা হয়েছে। হামলাকারীদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও-য়ের আখরানে নাকা তল্লাশি চালাচ্ছিল সিআরপিএফ জওয়ানরা। তখনই বাইকে করে এসে জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। কাছেই সেনা ছাউনি থাকায় পাল্টা এনকাউন্টার শুরু করেন সিআরপিএফ জওয়ানরা। তখনই এলাকা ছেড়ে পালিয়ে যায় আততায়ীরা।

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল