ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

Share:

নিজস্ব প্রতিনিধি:  জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পালিত হল ভাইফোঁটা উৎসব। তবে শুধু ভাইফোঁটার শুভেচ্ছা ও আশীর্বাদ বিনিময় নয়, বোনেদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উপহার দিলেন ভাইয়েরা। এই উদ্যোগে ১০০ জন মহিলার হাতে তুলে দেওয়া হল ১০০টি সেলাই মেশিন, ৫০টি ভ্যান রিকশা এবং ২০০টি ছাগল। পাশাপাশি আরও ৪০ জন মহিলাকে ব্যবসা শুরু করার জন্য দেওয়া হল ১ হাজারটি শাড়ি, ১ হাজারটি ওড়না, ১ হাজারটি সায়া ও ১ হাজারটি নাইটি।

মূলত মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের নিজস্ব জীবিকা গড়ে তোলার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিভান অফ মার্সি (ইউকে)-এর চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম ইকবাল প্যাটেল, হাফেজ সালেহ, ট্রাস্টের সম্পাদক মাওলানা হাফিজুর রহমান পেয়াদা, সভাপতি ক্বারী আব্দুল গাফফার-সহ বিশিষ্ট ব্যক্তিরা। 

আরও পড়ুন: খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

এদিন বিভিন্ন ধর্মের ভাই-বোনেরা পরস্পরের মধ্যে আশীর্বাদ ও শুভেচ্ছা বিনিময় করেন। সকলেই সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা তুলে ধরেন। ভাইফোঁটার এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সুন্দরবনে একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি হল, অন্যদিকে বোনেদের হাতে জীবিকার উপকরণ তুলে দিয়ে নারী স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হল। 

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক