নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নিউইয়র্কে ফের বড় দুর্ঘটনা। আচমকাই ভেঙে পড়ল একটি বহুতল ভবনের একাংশ। মুহূর্তের মধ্যে তা পরিণত হয় ধ্বংসস্তূপে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন একাধিকজন। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী। 

ঘটনাটি ঘটেছে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায়। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল প্রায় ৪টে নাগাদ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের কাছে তিনতলা একটি আবাসন আচমকাই ভেঙে পড়ে। ভবনটি ভেঙে পাশের একটি নির্মাণস্থলের খোলা গর্তের মধ্যে গিয়ে পড়ে। সেই সময়  আবাসনের ভিতরে একাধিক মানুষ ছিলেন বলে জানা গিয়েছে। মেয়র জোহরান মামদানি সাংবাদিক সম্মেলনে জানান, আহত অবস্থায় অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা  আসঙ্কাজনক। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরও কয়েকদিন চলবে।

আরও পড়ুন: বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউইয়র্কের দমকল বাহিনী (FDNY)। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে ব্যবহার করা হয় ড্রোন ও প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর। অন্ধকার নেমে আসার পর টর্চের আলোয় চলে তল্লাশি। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক আহতকে বের করে আনেন। তবে দমকল বিভাগের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৯ জনের  আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে, যাঁদের মধ্যে সাতজন শিশু। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এক দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন। কী কারণে আচমকা ভেঙে পড়ল তিনতলা ভবনটি, তা এখনও স্পষ্ট নয়। তবে পাশের নির্মাণস্থলে খননকাজ চলছিল বলে জানা গিয়েছে। সেই কাজের সঙ্গে ভবন ধসের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ