জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: কুলগাঁওতে সিআরপিএফের উপর জঙ্গি হামলার পরেই জম্মু-কাশ্মীরের জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হল নিখোঁজ দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) দেহ। বুধবার (১১ নভেম্বর) থেকে তাঁদের কোনও খোঁজ মিলছিল না। তাঁদের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছিল পুলিশ ও নিরাপত্তাবাহিনী। অবশেষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) জম্মু-কাশ্মীরের কিশতওয়াড় জেলার দুর্গম জঙ্গল এলাকা থেকে উদ্ধার হল দু’জনের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, দেহে একাধিক গুলির চিহ্ন মিলেছে। তাঁদের মৃত্যুর পিছনে জঙ্গি যোগের আশঙ্কাও জোরালো হচ্ছে।  

জানা গিয়েছে, মৃত দুই পুলিশকর্মীর নাম রশপাল কুমার এবং বাবি চন্দ। তাঁরা কিশতওয়াড়ের দাচ্ছন এলাকার কিয়ার গ্রামে কর্মরত ছিলেন। বুধবার সেনাবাহিনীর সঙ্গে টহলদারির কাজে বেরিয়েছিলেন তাঁরা। দেরনা-মারওয়াহ এলাকার একটি সেনা পোস্টের দিকে যাওয়ার সময় আচমকাই নিখোঁজ হয়ে যান দু’জন। সূত্রের খবর, বুধবার দুপুরে ওই এলাকায় গুলির শব্দও শোনা গিয়েছিল। প্রথমদিকে দুই পুলিশকর্মীর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন বন্ধ হয়ে যায়। এরপরই উদ্বেগ বাড়ে নিরাপত্তা সংস্থাগুলির। তাঁদের খোঁজে পুলিশ, সেনা এবং সিআরপিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।   দুর্গম পাহাড়ি এলাকা এবং ঘন জঙ্গলে তল্লাশির জন্য বিশেষ দল মোতায়েন করা হয়। ড্রোন ও স্নিফার ডগের সাহায্যেও চলে অনুসন্ধান। তবে তাঁদের জীবিত উদ্ধার করা যায়নি। এমনকী তাঁদের সঙ্গে থাকা অস্ত্রেরও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর কিশতওয়াড়েই বশির আহমেদ নামে আরও এক SPO-র দেহ উদ্ধার হয়েছিল। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন তিনি। পরে তদন্তে জমি সংক্রান্ত বিবাদের জেরে আত্মীয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠে আসে। পরপর এই ধরনের ঘটনায় কিশতওয়াড়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। দুই পুলিশকর্মীকে কীভাবে হত্যা করা হল, তাঁদের অস্ত্র কোথায় গেল এবং এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন