বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রামীণ বাংলার এক অনন্য ও ঐতিহ্যবাহী পদ হল ‘মোচা চিংড়ি মনোহরা’। কলার মোচা প্রাকৃতিক আয়রনের একটি দারুণ উৎস, আর তার সঙ্গে চিংড়ি মাছের মেলবন্ধন এই পদটিকে করে তোলে অতুলনীয়। 

উপকরণ

কলার মোচাঃ  ১টি

বাটারমিল্কঃ ২ টেবিল চামচ

চিংড়ি মাছঃ  ২৫০ গ্রাম

আদা-রসুন বাটাঃ১.৫ চা চামচ 

ধনে গুঁড়োঃ ১ চা চামচ 

লাল লঙ্কার গুঁড়োঃ ১ চা চামচ

হলুদ গুঁড়োঃ ১ চা চামচ

বেসনঃ ৪ টেবিল চামচ

গরম মশলা গুঁড়োঃ ১ চা চামচ 

কর্নফ্লাওয়ারঃ ২ টেবিল চামচ 

চিনিঃ ১ চা চামচ

নুনঃ স্বাদমতো

দারচিনিঃ ১ ইঞ্চি 

ছোট এলাচঃ ৩টি 

পেঁয়াজ বাটাঃ ১ কাপ

টমেটো পিউরিঃ ১/৩ কাপ 

টক দইঃ ২ টেবিল চামচ 

পোস্ত দানাঃ ১.৫ চা চামচ 

কাজুবাদামঃ ৮টি

কাঁচা লঙ্কাঃ২টি 

লাল লঙ্কার গুঁড়োঃ ১/২ চা চামচ 

গরম মশলা গুঁড়োঃ ১.৫ চা চামচ

মাখনঃ ১ চা চামচ

পদ্ধতি

প্রথমে কলার মোচা সামান্য তেল ও হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিন। একটি প্যানে ১ চা চামচ তেল গরম করে সামান্য নুন দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিন।ওই একই প্যানে আরও ২ টেবিল চামচ তেল দিয়ে আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে ৫-৮ মিনিট ভালো করে কষিয়ে নিন।এবার সেদ্ধ করে রাখা মোচা, স্বাদমতো নুন ও চিনি, বেসন দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিন। একটি বাটিতে প্রায় ১/২ কাপ জলের সাথে কর্নফ্লাওয়ার গুলে একটি মসৃণ ব্যাটার তৈরি করে রাখুন। মোচার মিশ্রণ থেকে অল্প নিয়ে তার ভেতরে একটি করে ভাজা চিংড়ি পুর হিসেবে ভরে ছোট ছোট বল বা কোপ্তার আকার দিন। এরপর বলগুলো কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে প্যানে সামান্য তেল গরম করে মুচমুচে করে ভেজে নিন।কড়াইতে তেল গরম করে দারচিনি ও ছোট এলাচ ফোড়ন দিন ,এরপর পেঁয়াজ বাটা, টমেটো পিউরি দিয়ে কষান। এরপর ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন এবং সামান্য চিনি ,পোস্ত বাটা এবং ফেটানো টক দই দিয়ে দিন। সবশেষে ঘি বা মাখন ছড়িয়ে ভাজা কোপ্তাগুলো দিয়ে নামিয়ে নিন। 

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?