বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির হেঁশেলে পোস্তর কদর চিরকালের, আর শীতের মরসুমে কচি সিমের সঙ্গে পোস্ত বাটার মেলবন্ধন এক অনবদ্য স্বাদ তৈরি করে। সিমের সঙ্গে কাঁচা লঙ্কা ও পোস্ত বাটার এই মাখামাখা পদটি যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু। খুব কম উপকরণে তৈরি এই সাবেকি পদটি গরম ভাত ও ডালের সঙ্গে দুপুরের খাবারকে করে তোলে পরিপূর্ণ।

উপকরণ

সিম: ২৫০ গ্রাম

আলু: ২টি

সরষে: ১ চা চামচ

কালোজিরে: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১/৪ চা চামচ

চিনি: ১ চা চামচ

সরষের তেল: পরিমাণমতো

নুন: স্বাদমতো

পোস্ত দানা: ৪ টেবিল চামচ

কাঁচা লঙ্কা: ২টি

পদ্ধতি

প্রথমে সিম ও আলু ভালো করে ধুয়ে কেটে তৈরি করে রাখুন। পোস্ত দানা এবং কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিন। একটি কড়াইতে সরষের তেল গরম করে তাতে সরষে এবং কালোজিরে ফোড়ন দিয়ে কেটে রাখা সিমগুলি কড়াইতে দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর টুকরো করা আলু দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও ১০ মিনিট ভাজুন। আলু হালকা সেদ্ধ হয়ে এলে বেটে রাখা পোস্ত, হলুদ গুঁড়ো, নুন, চিনি এবং সামান্য জল দিয়ে দিন। সবকিছু ভাল করে মিশিয়ে আরও ১০ মিনিট কষাতে থাকুন যতক্ষণ না ঝোল শুকিয়ে মাখামাখা হয়ে আসে। তৈরি হয়ে গেল সুস্বাদু সিম পোস্ত। গরম ভাত এবং ছোলার ডালের সঙ্গে দুপুরের খাবারে পরিবেশন করুন।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ