IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইআইটি রুরকিতে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। মাত্র ২০ বছরের এক ছাত্রের মৃত্যুর খবর ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে।  আইআইটি রুরকিতে বিএস-এমএসের দ্বিতীয় বর্ষে পড়াশোনা  করছিলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া। তবে কী কারণে এমন চরম সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর,মৃতের নাম আয়ুষ রাজোরিয়া। তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনের বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে আয়ুষের মৃত্যুর খবর সামনে আসে। খবর পেয়েই আইআইটি রুরকি ক্যাম্পাসে পৌঁছন পুলিশ আধিকারিকেরা। ঘটনার নেপথ্যে কোনও ব্যক্তিগত সমস্যা ছিল কি না, নাকি পড়াশোনা সংক্রান্ত কোনও চাপ কাজ করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি।

আরও পড়ুনঃ হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

ছেলের মৃত্যুর খবর পেয়ে ক্যাম্পাসে পৌঁছেছেন আয়ুষের বাবা-মা। তাঁদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। মাত্র ২০ বছর বয়সে এক তরুণ পড়ুয়ার এমন আকস্মিক মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে আইআইটি রুরকিতে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট