‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  কেন্দ্রের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুধু তাই নয়, সোনিয়া গান্ধির পুত্রের দাবি,  তাঁর ফোনেই নাকি রয়েছে সমস্ত অভিযোগের প্রমাণ।  শুক্রবার (১৩ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ফের প্রধানমন্ত্রী মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেস নেতা।  

শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ (Ask Me) সেশনে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তোলেন তিনি। রাহুলের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের প্রমাণ রয়েছে তাঁর মোবাইল ফোনে। আর সেই ফোনই  কেন্দ্রীয় সরকার ট্যাপ করাচ্ছে। রাহুলের কথায়, বিদেশি শক্তির ইশারায় কে কাজ করছে, কে দেশবিরোধী এবং কতদিন ধরে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত, তা নিয়ে মুখোমুখি বিতর্ক হলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তাঁর দাবি, এমন অনেক তথ্য তাঁর কাছে রয়েছে, যা ফোনের মধ্যেই সংরক্ষিত। ‘আস্ক মি’ সেশনে রাহুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিজেপি সংসদে বিতর্কের জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তিনি কেন প্রকাশ্য বিতর্কের জন্য জোর দিচ্ছেন। এর উত্তরে তিনি বলেন যে, তাঁকে লোকসভায় কথা বলার অনুমতি দেওয়া হয়নি এবং তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছিল। 

কোন কোন বিষয়ে কথা বলতে চান রাহুল?

রাহুল গান্ধীর অভিযোগ, কৃষি আইন, ভোট চুরি, এসআইআর, চিন, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের বই এবং এপস্টিন সংক্রান্ত বিষয় নিয়ে সংসদে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। তিনি স্পষ্ট জানান, দীর্ঘ বক্তৃতা বা একতরফা ভাষণ চান না। বরং একটি টেবিলের দু’পাশে প্রধানমন্ত্রী মোদি এবং তিনি মুখোমুখি বসে সরাসরি প্রশ্ন-উত্তর করবেন। দু’জনেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলবেন এবং সেই অভিযোগের জবাব দেবেন।  

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক