এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের মরশুমের আগে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে স্বস্তির খবর। গত কয়েকদিন ধরেই দেশের বাজারে নিম্নমুখী সোনার দাম। শুক্রবার, ১৩ নভেম্বরও সেই পতনের ধারা অব্যাহত রয়েছে। এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২২০০ টাকা। ফলে হলুদ ধাতু কেনার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাচ্ছেন সাধারণ ক্রেতারা। তবে সোনার দামে বড়সড় পতন হলেও রুপোর বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি।

 কতটা কমল সোনার দাম?

দেশের বুলিয়ন বাজারে ২৪ ক্যারেট বা ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকা। অর্থাৎ, একদিনে দাম কমেছে ২২০০ টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, পরপর তিনটি ট্রেডিং সেশন ধরেই সোনার দামে পতন লক্ষ্য করা যাচ্ছে।

আজ কলকাতায় সোনার দাম কত?

১৩ নভেম্বরের বাজারদর অনুযায়ী, কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৩৯ হাজার ৭৯০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ২৮ হাজার ১৪০ টাকা।

আরও পড়ুনঃস্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

রুপোর দাম কত?

সোনার দামে পতন হলেও আপাতত দেশীয় বাজারে রুপোর দাম অপরিবর্তিত। বর্তমানে প্রতি কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা।

তবে গয়না কেনার ক্ষেত্রে এই দামের সঙ্গে জিএসটি ও মেকিং চার্জ যুক্ত হবে। তাই কেনাকাটার আগে স্থানীয় দোকানে দিনের দর যাচাই করে নেওয়া জরুরি। 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট