ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-নিউজিল্যান্ড চতুর্থ একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড করে ৩৩৩ রান। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসে পড়ে। ফাস্ট বোলার ম্যাট হেনরি প্রথম ওভারেই ভারতকে বড় ধাক্কা দেন। স্কোরবোর্ডে একটিও রান যোগ হওয়ার আগেই তিনটি উইকেট হারায় ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার শূন্য হাতেই ফেরেন সাজঘরে।  মাত্র ২৬.৪ ওভারে  ৮৯ রান করে অলআউট হয়ে  যায় ভারত। রানের হিসাবে একদিনের ম্যাচে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম পরাজয়। 

চোটের কারণে প্রথম তিনটি ম্যাচ খেলতে না পারা হেনরি শুক্রবার (১৩ নভেম্বর) মাঠে নেমেই কার্যত আগুন ঝড়ান। প্রথম ওভারেই ভারতের তিন দাপুটে ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওডিআই  কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার একই ম্যাচে দুজনেই শূন্য রানে আউট হলেন। এর আগের ঘটনাটি ঘটেছিল ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দাম্বুলার ওডিআইতে। নিউজিল্যান্ডের বোলারদের কাছে কার্যত মাথাই তুলতে পারেনি ভারত। ঈশান কিশান কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তাঁর লড়াই কাজে দেয়নি। ভারত ৭০ রানের গণ্ডি পেরোতেই ৬টি উইকেট হারায় শ্রেয়সরা। নিউজিল্যান্ডের জয়ের নায়ক ছিলেন ম্যাট হেনরি, যিনি ৯.৪ ওভারে ২৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ম্যাথিউ ফিশার  নিয়েছেন তিনটি উইকেট এবং কাইল জেমিশন নিয়েছেন একটি উইকেট। বর্তমানে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজের ব্যবধান ২-১। এই প্রসঙ্গে উল্লেখ্য, বৃষ্টির  কারণে গত ১০ নভেম্বর তৃতীয় একদিনের ম্যাচ বাতিল করা হয়েছিল।   

এক নজরে ভারতের স্কোর 

রোহিত শর্মা-  ১(০), ম্যাট হেনরি

ঋতুরাজ গায়কোয়াড- ১৩(৫), কাইল জেমিশন 

বিরাট কোহলি- ৪(০), ম্যাট হেনরি

শ্রেয়স আইয়ার- ১(০), ম্যাট হেনরি

ঈশান কিশান- ৫৩(২৭), ম্যাট হেনরি

অক্ষর প্যাটেল-৩৬(২১) ম্যাথিউ ফিশার 

নমন ধীর- ২৪(২১), ম্যাথিউ ফিশার 

আকিব নবী- ৮(৫), ম্যাথিউ ফিশার 

কুলদীপ যাদব- ৪(১), ম্যাট হেনরি 

গুরনূর ব্রার- ১৩(২), ম্যাট হেনরি 

অর্শদীপ সিং- ৩(০), অপরাজিত 

 

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ