মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টিউশন থেকে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় পিষ্ট  হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির ছাত্র আনমোল ঝা-র। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাঝেরহাট রেলস্টেশনের কাছে, তারাতলা থানা এলাকার হেলেন কেলার রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিউশন পড়ে বাড়ি ফিরছিল আনমোল। সেই সময় একটি সিমেন্ট বোঝাই লরি তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়েরা ঘাতক লরিটিতে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় তারাতলা থানার পুলিশ। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

বিস্তারিত আসছে..

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত