এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ছয় মাসে মোহভঙ্গ! এনসিপিআই ছাড়ছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়! অন্তত আজ, শুক্রবার তাঁর মন্তব্যে তেমনটাই জল্পনা রাজনৈতিক মহলে। প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এনসিপিআই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি বসেছিলেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে। শুধুই বসে থাকা নয়, দুই বিপরীত শিবিরের নেতাদের মধ্যে চলে আলোচনা। সেই দৃশ্য় ধরা পড়েছে ক্যামেরায়। কুণালের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলতে দেখা যায় প্রসূনকে।

আরও পডুন: মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

তবে এখানেই শেষ নয়, সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করেন হাওড়ার সাংসদ। তিনি বলেন, ‘খেলার ময়দানে অনেকবার দল বদলেছি। এখন একটা রাজনৈতিক দলে আছি ঠিকই। তবে আমি আবার ফিরে আসব।’ প্রসূনকে পাল্টা প্রশ্ন করা হয়, ‘মমতা শিবিরে ফিরছেন?’ উত্তর না দিলেও ইশারায় বুঝিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে কালীঘাট শিবিরেই আসবেন। এতেই থেমে থাকেন নি প্রসূন বন্দ্যোপাধ্যায়। কুণালের ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে। এনসিপিআই শিবিরকে ‘ধোপাদের দল’ বলে কটাক্ষ করেন বেলেঘাটার বিধায়ক। সঙ্গে সঙ্গেই তাকে সমর্থন করতে দেখা যায় প্রসূনকে। তাতেই সন্দেহ বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক মহলে। প্রশ্ন একটাই তাহলে কী এনসিপিআই-তে সবকিছু ঠিক নেই? যদিও গোটা বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ এনসিপিআই সাংসদ আবু তাহের। তিনি জানিয়েছেন, ‘প্রসূনদা আমাদের সঙ্গেই আছেন। কোন প্রেক্ষিতে কী বলেছেন, জানা নেই। তবে তিনি এনসিপিআই ছেড়ে কোথাও যাবেন না।’

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?