গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ ঘনিয়ে আসছে! কারণ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য গন্তব্য পশ্চিমবঙ্গ। অন্তত আবহাওয়ার একাধিক মডেল তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। সাধারণত মাঝ নভেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটি সাধারণত দুটি পথে যায়। অতীতের ঘটনা বিশ্লেষণ করলে তেমমটাই দেখা যাবে। হয় দক্ষিণ ভারত সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু উপকূল এলাকা। আর নয়তো বাংলাদেশ ও মায়ানমার উপকূল এলাকা। পশ্চিমবঙ্গে কোনওভাবেই ঘূর্ণিঝড় নভেম্বর থেকে ডিসেম্বরে আসে না। কিন্তু ব্য়তিক্রমী হতে চলেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়ার একাধিক মডেল দেখাচ্ছে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গন্তব্য পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ উপকূল। যার ফলে চিন্তা বেড়েছে হাওয়া অফিসের।

এই মুহূর্তে ভারতের পাশে থাকা দুই সাগর, আরব ও বঙ্গোপসাগরে আবহাওয়াজনিত একাধিক বিষয় কাজ করছে। হাওয়া অফিস, বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ তৈরির সময়ে দুটি রিজ দু-প্রান্তে থাকছে। একটি আরব সাগরে অপরটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে উত্তরাখণ্ডের উপর। কোনও কারণে আরব সাগরে থাকা নিরক্ষীয় বলয় দুর্বল হলে ‘আকভান’ দক্ষিণ অন্ধ্রে যাবে। আরব সাগরে থাকা সিস্টেম যদি উচ্চ শক্তিশালী হয় তাহলে ঘূর্ণিঝড়টিকে উত্তর, উত্তর -পূর্বদিকে ঠেলে দেবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। তবে আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস, যেহেতু পশ্চিমীঝঞ্ঝা রয়েছে তাই ঘূর্ণিঝড়টি উপকূলের কাছেই এলে শক্তি হারাবে। কিন্তু তার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে আগামী সপ্তাহে ভিজতে পারে পশ্চিমবঙ্গের মাটি। 

আরও পডুন: মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

আজ, শুক্রবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জগদ্ধাত্রী ও কার্তিক পুজোয় দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?