ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালোবাসার সম্পর্কের টানাপোড়েন, পরিবারের আপত্তি, আর তার জেরেই কি এমন মর্মান্তিক পরিণতি। ভিডিও কলের মাধ্যমে প্রেমিকের চরম সিদ্ধান্তের সাক্ষী থাকার পর প্রেমিকাও আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান।

জানা গিয়েছে, ঘটনাটি অশোকনগরে ভুরকুন্ডা পঞ্চায়েত এলাকার সেনডাঙ্গার। মৃতদের নাম পূজা মণ্ডল ও জিৎ বিশ্বাস। দু’জনের এভাবে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূজা ও জিৎ দু’জনেই একই স্কুলে পড়াশোনা করতেন। একইসঙ্গে টিউশনেও যাতায়াত ছিল তাঁদের। দীর্ঘ চার-পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি। তবে এই সম্পর্ক নিয়ে জিৎ-এর পরিবারের আপত্তি ছিল বলে জানা যাচ্ছে। পরিবারের তরফে সম্পর্ক মেনে না নেওয়া নিয়ে দু’জনের মধ্যে কোনও মানসিক টানাপোড়েন চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনার দিন প্রথমে জিৎ ভিডিও কলের মাধ্যমে পূজার সঙ্গে যোগাযোগ করেন। সেই ভিডিও কল চলাকালীনই জিৎ-এই চরম সিদ্ধান্তের নেন। এরপর কিছুক্ষণের মধ্যেই পূজাও নিজের ঘরে আত্মঘাতী হন। পূজার দাদা দীপু মণ্ডল জানান, বাড়িতে বোনের কোনও অস্বাভাবিক আচরণ চোখে পড়েনি। স্বাভাবিকভাবেই বাড়ির কাজকর্ম করছিলেন পূজা। পরে ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় পরিবারের। বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভাঙতেই পূজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে পরিবারের সদস্যরা তাঁর ফোনে হোয়াটসঅ্যাপ ভিডিও কল চলতে দেখেন বলে দাবি।

আরও পড়ুনঃ রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

অন্যদিকে, পূজার মা দাবি, মেয়ের প্রেমের সম্পর্কের কথা তিনি আগে জানতেন না। পরে প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। তাঁর কথায়, মেয়ে উচ্চমাধ্যমিক দিয়েছিল। বিয়ে নিয়ে কথা উঠলে পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবে বলেও জানিয়েছিল। এমনকী, মেয়ের পছন্দের ছেলের সঙ্গেই বিয়ে দিতে আপত্তি ছিল না পরিবারের। ফলে কী কারণে এমন ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। পূজার বান্ধবী জানিয়েছেন, তাঁদের সম্পর্কের বিষয়ে বিশেষ কিছু জানতেন না তিনি। তবে দু’জনের সম্পর্ক দীর্ঘদিনের ছিল এবং বাইরে থেকে তাঁদের স্বাভাবিকই মনে হত। দু’টি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, কী কারণে এই মর্মান্তিক ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?