শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের মরসুম শুরু হতে না হতেই বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ, অন্যদিকে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে সমুদ্রের বুকে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার বিভিন্ন মডেল। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘আকভান’। তার প্রভাব কি পড়বে বাংলার উপকূলে? 

কবে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপ?

ভারতের মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১৩ নভেম্বর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শনিবার, ১৪ নভেম্বরের মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর রবিবার, ১৫ নভেম্বর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল পরিস্থিতি থাকলে সোমবার, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই নিম্নচাপ। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘আকভান’। এই নাম দিয়েছে ইরান। তবে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, তা নির্ভর করছে পরবর্তী আবহাওয়াগত পরিস্থিতির উপর। কোন দিকে যেতে পারে ঘূর্ণিঝড়?

এখনও পর্যন্ত সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ বা কোথায় স্থলভাগে আছড়ে পড়তে পারে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি মৌসম ভবন। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসেও গতিপথ নিয়ে মতপার্থক্য রয়েছে। তাই এখনই কোনও নির্দিষ্ট উপকূলকে সম্ভাব্য আছড়ে পড়ার জায়গা বলে চিহ্নিত করা যাচ্ছে না।

আরও পড়ুনঃ আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

বাংলার আবহাওয়ায় কী প্রভাব পড়বে?

এই নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ১৯ থেকে ২৫ নভেম্বরের মধ্যে পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। তবে পশ্চিমবঙ্গের কোন জেলায় কতটা বৃষ্টি হবে, তা ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ও শক্তির উপর নির্ভর করবে।

আপাতত কেমন থাকবে শীতের আমেজ?
অন্যদিকে, আপাতত দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ শেষ পর্যন্ত কোন দিকে এগোয়, তার উপরই নির্ভর করছে আগামী সপ্তাহের আবহাওয়া।

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা