পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা কিংবা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, দুই দল থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য ফোন যাচ্ছে শমীক ভট্টাচার্যের কাছে! রাজ্য বিজেপির সভাপতির মন্তব্যে বাড়ল জল্পনা। আজ, শুক্রবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রতিদিন হেভিওয়েট নেতারা ফোন করছে। একাধিক প্রথম সারির নেতা রয়েছে, নাম শুনলে চমকে যাবেন। আমাদের দলে আসবে বলে মুখিয়ে রয়েছেন তাঁরা। কিন্তু আমরা তাঁদের নেব না। মানুষ তৃণমূলের লোকদের নেতা মানছে না। বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতাতে এনেছে। অন্য কারোর প্রয়োজন নেই। আমাদের সংগঠন মজবুত। তৃণমূল থেকে নেতা বিজেপিতে নেব না। মানুষও সেটা মেনে নেবে না। আমরা মানুষের মতকে মান্যতা দিচ্ছি। আমি তাই তাঁদের বলেছি বিজেপির তৃণমূলীকরণ হবে না।’

তিনি আরও বলেন, ‘এতদিন কংগ্রেস করত, তারপর তৃণমূল, সেখান থেকে বিজেপি হওয়ার চেষ্টা করছে। আমার থেকে তো আবার বই নিয়ে গিয়েছেন, একজন। বিজেপির ইতিহাস জানার জন্য বই নিচ্ছেন। কিন্তু আমি বলেছি আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন। আমাকে আমাদের মতো থাকতে দাও। দেখুন বিরোধী দল বলে কিছু তো রাখতে হবে। আমি বিশ্বাস করি যত মত তত পথই থাক, তাই বিরোধী থাকুক। যাঁদের মানুষ বরখাস্ত করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, তাঁদের দলে নেওয়ার কোনও মানে হয় না।’

আরও পডুন: মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

কিন্তু আচমকাই কেন এই মন্তব্য শমীকের? রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূল থেকে বিজেপিতে নেতাদের নিলে সমস্যা দেখা দিচ্ছে। বিজেপিরই আদি নেতারা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে দলের অন্দরে। টিকিট পাওয়ার নিরিখে সেই এগিয়ে যাচ্ছে তৃণমূলের নেতারাই। যেটা পদ্ম শিবিরের অন্দরে অসন্তোষ বৃদ্ধি করছে। সেই অসন্তোষ কমাতে ও ক্ষতের উপর প্রলেপ দিতেই এমন মন্তব্য করেছেন শমীক।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের