দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার দুষ্কৃতী ও গুণ্ডাদমনে মরিয়া। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে হাত খুলে গুণ্ডাদমন করতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ছাড়পত্র পেয়ে বুকে সাহস পেয়েছে পুলিশ। দুষ্কৃতীদের পাকড়াও করতে আরও সক্রিয় ভূমিকা পালন করছে কলকাতা থেকে রাজ্য পুলিশ। এমনই একটি অভিযানে গিয়ে এবার গুলিবিদ্ধ হলেন রাজ্য পুলিশের এক কনস্টেবল। আজ, শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে। এক দুষ্কৃতীকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন কনস্টেবল। আহত কনস্টেবলের নাম বিশ্বজিৎ দাস। তাঁর পায়ে গুলি লেগেছে বলে সূত্রের খবর। ওই কনস্টেবল গুলিবিদ্ধ হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

আহত কনস্টেবলকে তড়িঘড়ি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। এখন সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে কোন মামলায় ওই দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল পুলিশ, তা শান্তিনিকেতন থানার তরফে খোলসা করে জানানো হয়নি। লাইকবাজারে সন্ধ্যায় জমজমাট পরিস্থিতি থাকে। সেখানেই দুষ্কৃতীকে ধরতে গিয়ে সাবধনতা অবলম্বন করেছিলেন পুলিশ আধিকারিকরা। বাজার এলাকায় ওই অভিযুক্তকে দেখে ধরতে গিয়েছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। আচমকাই ওই পুলিশ কর্মীকে লক্ষ্য করে বন্দুক বার করে গুলি চালিয়ে দেয় অভিযুক্ত। বাজার এলাকায় লোকজন ছিল। গুলির শব্দে সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে। সেই সুযোগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

আরও পডুন: দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

তবে এটা প্রথম নয়। রাজ্যে বিজেপি সরকার আসার পর এই নিয়ে দুবার বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল। এছাড়াও এর আগে বীরভূমে দুষ্কৃতীদের গুলিতে এক বিজেপি নেতার প্রাণ গিয়েছিল।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের