অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয়ে নাবালিকাদের সঙ্গে বন্ধুত্ব পাতানো তারপর সেই বিশ্বাসকে হাতিয়ার করে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেল! অনলাইনে একের পর এক নাবালিকাকে ফাঁদে ফেলার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড হল এক ভারতীয় পড়ুয়ার। ব্রিটেনের আদালতে এই সাজা ঘোষণা করা হয়েছে। অভিযুক্তের নাম বিলাল কাজি। ২৭ বছর বয়সি এই যুবককে অনলাইনে নাবালিকাদের যৌন নির্যাতনের ঘটনায় অপরাধী হিসেবে চিহ্নিত করেছে ব্রিটিশ পুলিশ। এই ঘটনায় অন্তত ৭০ জন নাবালিকার পরিচয় সামনে এসেছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে ১৪ বছরের ব্রিটিশ কিশোর বলে পরিচয় দিত বিলাল। ‘রিস’ (Reece) নামে ভুয়ো পরিচয় ব্যবহার করে মূলত ১১ থেকে ১৭ বছর বয়সি মেয়েদের সঙ্গে যোগাযোগ করত সে। ধীরে ধীরে তাদের বিশ্বাস অর্জন করে প্রেমের সম্পর্কের ভান করত। এরপর ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠানোর জন্য চাপ দিত। কেউ রাজি না হলে আগে পাঠানো ছবি ও ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করত। স্ন্যাপচ্যাট, রোবলক্স এবং উইঙ্কের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করত অভিযুক্ত। তদন্তে তার মোবাইল ফোন থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, প্রথমে ১৮০ জন সম্ভাব্য নির্যাতিতার সন্ধান মিললেও তদন্তের পর ব্রিটেনের ২৮টি পুলিশ বাহিনীর অধীনে ৭০ জনের পরিচয় নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

২০২১ সালের অগস্ট থেকে ২০২৫ সালের অগস্ট পর্যন্ত এই অপরাধের ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে। এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। পরে ২০২৩ সালের জুলাই মাসে হিথরো বিমানবন্দরে ব্রিটেনে ফেরার সময় গ্রেফতার করা হয় বিলালকে। চেস্টার ক্রাউন কোর্টে একাধিক শিশু যৌন নির্যাতন সংক্রান্ত অপরাধে দোষ স্বীকার করে সে। মোট ৩৭টি অভিযোগে দোষ স্বীকারের পর শুক্রবার (১৩ নভেম্বর) তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেল থেকে মুক্তির পর আরও আট বছর বর্ধিত নজরদারিতে (Under Enhanced Surveillance) থাকতে হবে তাকে।

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য