বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মহাকাব্যের পাতা থেকে উঠে আসা এক চিরন্তন কাহিনি। রাম-রাবণের সেই পরিচিত আখ্যানই যখন নতুন রূপে ধরা দেয় রুপোলি পর্দায়, তখন দর্শকের আগ্রহ যে তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য। তার উপর পর্দায় রণবীর কাপুর, যশ ও সাই পল্লবীর মতো তারকাদের উপস্থিতি। সব মিলিয়ে মুক্তির আগে থেকেই চর্চার কেন্দ্রে ছিল ‘রামায়ণ’। তবে শুধু দর্শকের আগ্রহ নয়, বক্স অফিসের হিসাবেও এবার নজির গড়ছে এই ছবি। মুক্তির মাত্র ন’দিনের মাথায় বিশ্বজুড়ে ১১১০ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিল নীতীশ তিওয়ারির এই ছবি। আর এই সাফল্যের হাত ধরেই আরও এক বার হাজার কোটির ক্লাবে জায়গা করে নিলেন যশ।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির নবম দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে ৪৭.৮৫ কোটি টাকা। ফলে দেশে মোট নিট আয় বেড়ে দাঁড়িয়েছে ৬১২.৪৫ কোটি টাকা। অন্যদিকে, বিদেশের বাজার থেকে নবম দিনে এসেছে ২৫ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ১১১০.৭০ কোটি টাকা। যদিও আগের দিনের তুলনায় নবম দিনে ছবির আয়ে কিছুটা ভাটা পড়েছে। অষ্টম দিনে ৫৩.৫০ কোটি টাকা আয় করেছিল ছবিটি। তবে তাতেও দর্শকের আগ্রহে বিশেষ খামতি দেখা যাচ্ছে না। শুক্রবার দেশজুড়ে ২২ হাজারেরও বেশি প্রদর্শনী হয়েছে ছবিটির।

আরও পড়ুনঃ এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ভাষাভিত্তিক আয়ের নিরিখে এখনও সবচেয়ে এগিয়ে হিন্দি সংস্করণ। ছবিটির মোট দেশীয় নিট আয়ের ৭৭.৩ শতাংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে। এই সংস্করণের আয় ৪৭৩.২৫ কোটি টাকা। কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম সংস্করণ থেকেও বিপুল পরিমাণ আয় হয়েছে।  মাথায় রাখতে হবে, এই হিসেবটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং রাতের শো শুরু হলে আয়ের অঙ্কটা যে আরও কয়েক গুণ বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।  

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে