স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘পুরনো দিনের ধুলো জমে ইতিহাসের পাতায়,
কত অজানা কাহিনি আজও ঘুমিয়ে রয়েছে ছায়ায়।
সময় বয়ে যায় নদীর স্রোতে, স্মৃতি যায় না মুছে,
অতীত আজও বেঁচে আছে শতাব্দী প্রাচীন বটগাছে।’

একদিকে হুগলি নদী, অন্যদিকে বিস্তীর্ণ সবুজের সমারোহ। মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন বটগাছ। তার ছায়ায় যেন আজও লুকিয়ে রয়েছে কত না বলা ইতিহাস। একসময় এই প্রাঙ্গণেই অবসর সময় কাটাতে আসতেন ব্রিটিশ আমলের গভর্নর জেনারেলরা। রাজকীয় আয়োজন, সুদৃশ্য উদ্যান আর ঔপনিবেশিক স্থাপত্যের মেলবন্ধনে বারাকপুর পার্ক ছিল তাঁদের পছন্দের ঠিকানা। অথচ সময়ের সঙ্গে বদলেছে সেই ছবিটা। হারিয়েছে পুরনো জৌলুস, বিস্মৃতির আড়ালে চলে গিয়েছে বহু ঐতিহাসিক অধ্যায়। বারাকপুরের সেই হারিয়ে যাওয়া অতীতকেই নতুন করে সামনে নিয়ে এসেছেন মোনাবী মিত্র ও সৌমেন মিত্রের লেখা ‘Under the Banyan Tree – The Forgotten Story of Barrackpore Park’।

২০১৯ সালে প্রকাশিত এই গ্রন্থের পাতায় পাতায় ধরা পড়েছে বারাকপুর পার্ক এবং সেখানকার ঐতিহাসিক গভর্নর হাউসের প্রায় দুই শতকের ইতিহাস। হুগলি নদীর তীরে অবস্থিত এই ভবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ শাসনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৮০১ সালে লর্ড ওয়েলেসলির উদ্যোগে ভবনটির নির্মাণের পরিকল্পনা শুরু হয়। পরবর্তী সময়ে নির্মাণকাজ এগিয়ে চলে এবং ১৮২৩ সালে তা সম্পূর্ণ হয়। ব্রিটিশ গভর্নর জেনারেলদের কাছে এই প্রাসাদোপম ভবন হয়ে ওঠে সপ্তাহান্তে অবকাশযাপনের অন্যতম পছন্দের ঠিকানা। পরবর্তী সময়ে ভাইসরয়দের আমলেও বজায় ছিল তার গুরুত্ব। কী ছিল না সেই প্রাঙ্গণে,  নদীর ধারে মনোরম পরিবেশ, বিস্তীর্ণ বাগান, সুদৃশ্য স্থাপত্য আর বিশাল বটগাছের ছায়া। সব মিলিয়ে বারাকপুর পার্কের নিজস্ব আকর্ষণ ছিল অভূতপূর্ব। শুধু অবকাশযাপনের কেন্দ্র হিসাবেই নয়, ব্রিটিশ ভারতের প্রশাসনিক ও সামাজিক ইতিহাসের সঙ্গেও এই জায়গার সম্পর্ক গভীর।

আরও পড়ুনঃ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

কিন্তু সময়ের সঙ্গে সেই আভিজাত্যে পড়ে অবহেলার ছাপ। স্বাধীনতার পর ভবন ও পার্কের ব্যবহারে পরিবর্তন আসে। দীর্ঘদিন যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক সম্পত্তির সৌন্দর্য। একসময়ের অভিজাত অবকাশকেন্দ্র ক্রমে হারাতে থাকে তার পরিচিত জৌলুস। লেখকদ্বয় এই বিস্মৃত ইতিহাসকে তুলে ধরেছেন পুরনো আলোকচিত্র, ঐতিহাসিক নথি এবং বিভিন্ন বিবরণের সাহায্যে। শুধু অতীতের বিবরণ নয়, ঐতিহ্যবাহী স্থাপত্যের সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টার কথাও উঠে এসেছে বইটিতে।

আসলে ব্যারাকপুর পার্কের ইতিহাস কেবল একটি প্রাচীন ভবন কিংবা বাগানের বিবরণ নয়। এর প্রতিটি স্থাপত্য, প্রতিটি গাছের ছায়ার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার অতীতের নানা অধ্যায়। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেয় ‘Under the Banyan Tree’-The Forgotten Story of Barrackpore Park’ । 

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা