‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২৪ ঘন্টার ব্য়বধানে পাল্টি খেলেন এনসিপিআই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। গতকাল, শুক্রবার প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে যা বলেছিলেন, সেটা অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। এমনটাই দাবি প্রসূনের। মমতা তৃণমূলে নয়, খেলার মাঠে ফেরার কথা বলেছিলেন, আজ, শনিবার অবস্থান স্পষ্ট করে জানালেন হাওড়ার সাংসদ। তিনি এনসিপিআই-তেই আছেন বলে সাফ জানিয়েছেন।

গতকাল, শুক্রবার হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘খেলার ময়দানে অনেকবার দল পাল্টেছি। এখন একটা রাজনৈতিক দলে আছি ঠিকই। তবে আমি আবার ফিরে আসব। কুণাল যা বলেছে ঠিকই বলেছে। ও শিক্ষিত, ভদ্র পরিবারের ছেলে। কোনও ভুল কথা বলেনি।’ প্রসূনের সেই বক্তব্য়ের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। তাহলে কী মমতা তৃণমূলে কামব্য়াক করছেন প্রসূন? যদিও তেমনটা নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন হাওড়ার সাংসদ।

আরও পডুন: নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

এদিন প্রসূন বলেছেন, ‘শুক্রবার প্রিয়দার মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সেখানে কুণাল ঘোষ-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কুণাল আমার পাশেই বসেছিলেন। আমাদের মধ্যে সৌজন্যমূলক কথাবার্তা হয়। প্রিয়দার সম্পর্কেও আলোচনা হয়। তবে সংবাদমাধ্যমের সূত্রে জানতে পারলাম, আমাদের এই সংক্ষিপ্ত ও সৌজন্যমূলক কথাবার্তার মুহূর্ত নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কুণাল ঘোষের সঙ্গে আমার কোনও ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। সবটাই রং চড়িয়ে লেখা হচ্ছে।’ এদিকে মাত্র ২৪ ঘন্টাতে প্রসূনের এই ভোলবদলে হতবাক হয়েছেন সকলে। যদিও রাজনৈতিক মহলের ধারণা, এনসিপিআই নেতৃত্বের কাছে ধমক খেয়েই নিজের অবস্থান বদল করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের