ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিধিনিষেধ জারি করা কতটা যুক্তিসঙ্গত? রামপুরহাট পুরসভার একটি নির্দেশিকাকে ঘিরে এবার এই প্রশ্নেই সরগরম শহরের রাজনৈতিক মহল। ছটপুজো উপলক্ষে দু’দিন মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরসভা। শুধু তাই নয়, বাকি দিনগুলিতে দোকানে কেটে রাখা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখার কথাও বলা হয়েছে। ইতিমধ্যেই শহরের তিন মাংস ব্যবসায়ীর কাছে এই নোটিস পৌঁছেছে। পুরসভার এই সিদ্ধান্ত সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, ধর্মীয় ভাবাবেগের কথা বলে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস ও ব্যবসার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

রামপুরহাট মহকুমা আদালত থেকে গান্ধি পার্ক যাওয়ার রাস্তার ধারে থাকা তিনটি মাংসের দোকানকে এই নোটিস দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হাতে নির্দেশিকা পৌঁছে যায়। তাতে বলা হয়েছে, ছটপুজো উপলক্ষে রবিবার ও সোমবার দোকান সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ওই দু’দিন কোনওভাবেই মাংস বিক্রি করা যাবে না। পাশাপাশি, অন্য দিনগুলিতে দোকানে কেটে রাখা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পুরসভার বক্তব্য, মূলত বিহারিদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ছটপুজোর সময় ভক্তদের ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এই নোটিসের প্রতিলিপি পাঠানো হয়েছে মহকুমাশাসক এবং রামপুরহাট থানার আইসির কাছেও।

আরও পড়ুন: নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

এই নির্দেশিকাকে ঘিরে আপত্তি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের বক্তব্য, যে কোনও ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানানো প্রয়োজন। কিন্তু সেই যুক্তিতে ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বাধ্য করা যায় না। এর ফলে ব্যবসায়িক স্বাধীনতার পাশাপাশি সাধারণ মানুষের খাদ্যাভ্যাসেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রামপুরহাটের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ পুরসভার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, মানুষের জন্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেগুলিতে নজর না দিয়ে কে কী খাবেন বা কীভাবে জীবনযাপন করবেন, তা নিয়ে নির্দেশিকা জারি করা হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্য ও সম্প্রীতির পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষও পুরসভার এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। তাঁর অভিযোগ, মানুষের মৌলিক সমস্যাগুলির সমাধানে গুরুত্ব না দিয়ে ধর্মীয় আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের নির্দেশিকা কোনওভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, পুরসভার সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। তাঁর বক্তব্য, ছটপুজোয় বহু মানুষ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন। তাঁদের ধর্মীয় বিশ্বাস ও আবেগের প্রতি সম্মান জানাতেই পুরসভার এই উদ্যোগ।

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছরই বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার