কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে কাঁচা পেঁপে রয়েছে? তা দিয়ে শুধু তরকারি বা ডালনা নয়, বানিয়ে ফেলতে পারেন দারুণ মজার মিষ্টি ক্যান্ডি। বাইরে থেকে দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। ছোটদের টিফিনে কিংবা বিকেলের আড্ডায় মুখরোচক কিছু পরিবেশন করতে চাইলে এই ঘরোয়া ক্যান্ডি হতে পারে দারুণ রেসিপি। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যাবে এই মিষ্টি। কীভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

উপকরণ

কাঁচা পেঁপে – ১ কেজি

চিনি – ৭৫০ গ্রাম

জল – ৪ কাপ

লেবুর রস – ১ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে কাঁচা পেঁপে ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার লম্বা বা নিজের পছন্দমতো আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি পাত্রে জল গরম করে পেঁপের টুকরোগুলি দিয়ে ৫-৭ মিনিট ফুটিয়ে নিন। তবে খেয়াল রাখবেন, পেঁপে যেন অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায়। এরপর জল ঝরিয়ে পেঁপের টুকরোগুলি ঠান্ডা করে রাখুন। এবার একটি কড়াইয়ে চিনি ও জল দিয়ে ফুটিয়ে সিরা তৈরি করুন। সিরা কিছুটা ঘন হয়ে এলে তার মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলি দিয়ে দিন। কম আঁচে কড়াই ঢেকে ১৫-২০ মিনিট রান্না করুন। পেঁপের টুকরোগুলি স্বচ্ছ ও নরম হয়ে এলে এবং সিরা ঘন হয়ে এলে তাতে লেবুর রস মিশিয়ে আরও ২ মিনিট নাড়াচাড়া করুন। তারপর গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি ঠান্ডা হলে পেঁপের টুকরোগুলি ছাঁকনিতে তুলে ৩-৪ ঘণ্টা রেখে দিন। এতে অতিরিক্ত সিরা ঝরে যাবে। এবার একটি পরিষ্কার প্লেট বা ট্রেতে পেঁপের টুকরোগুলি আলাদা আলাদা করে ছড়িয়ে রোদে ২-৩ দিন শুকিয়ে নিন। ভালভাবে শুকিয়ে গেলে বায়ুরোধী পাত্রে ভরে সংরক্ষণ করুন। ব্যস, তৈরি হয়ে গেল ঘরোয়া কাঁচা পেঁপের ক্যান্ডি।

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার