শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছরই বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানেই চাষাপাড়া বুড়িমার দর্শন। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর দিনগুলিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দিরে। নদিয়া জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিনরাজ্য থেকেও বহু মানুষ ছুটে আসেন মায়ের আশীর্বাদ নিতে। তবে এতদিন পুজোর কয়েকটি দিন ছাড়া সারা বছর বুড়িমার দর্শন ও চরণ স্পর্শ করে প্রণামের সুযোগ ছিল না ভক্তদের কাছে। তবে এ বার সেই আক্ষেপ ঘুচতে চলেছে।

ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছাকে সম্মান জানিয়ে চাষাপাড়া বুড়িমার মন্দিরে স্থাপন করা হচ্ছে অষ্টধাতুর চরণযুগল। এর ফলে জগদ্ধাত্রী পুজোর সময়ে নয়, বছরের প্রতিটি দিনই মায়ের চরণে প্রণাম জানাতে পারবেন ভক্তরা। পাশাপাশি মন্দিরে শুরু হতে চলেছে নিয়মিত নিত্যপুজো। এতদিন মন্দিরে পাটার উপরে ফুল অর্পণ করেই পুজো দিতেন ভক্তরা। কিন্তু নতুন এই উদ্যোগে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে বুড়িমার অষ্টধাতুর চরণযুগল। সকাল ও সন্ধ্যায় মন্দিরের পুরোহিত নিয়ম মেনে পুজো করবেন। চলতি বছরের জগদ্ধাত্রী পুজোর দিনই আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা করা হবে এই চরণযুগল।

আরও পডুন: ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

চাষাপাড়া বারোয়ারির সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, বুড়িমা শুধু একটি পুজো কমিটির নয়, গোটা কৃষ্ণনগরবাসীর আবেগ ও ভালবাসার জায়গা। সারা বছর মায়ের দর্শন এবং চরণ ছুঁয়ে প্রণাম করার ইচ্ছা ছিল বহু মানুষের। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ঘূর্ণির শিল্পী সঞ্জয় সরকার প্রায় তিন মাস ধরে তৈরি করেছেন অষ্টধাতুর এই চরণযুগল। চাষাপাড়া বুড়িমা পুজো কমিটির সহ-সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বার থেকে মন্দিরে নিত্যপুজোর ব্যবস্থাও থাকবে। সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যের পাশাপাশি ভক্তদের আবেগকে আরও এক নতুন মাত্রা দিতে চলেছে কৃষ্ণনগরের চাষাপাড়া বুড়িমা মন্দিরের এই উদ্যোগ।

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছরই বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার