মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: মধুর প্রতিশোধ। দীপাবলির দিন হারের বদলা সোজা ফাইনালে নিল আর্যবীর শেহবাগ, লক্ষ্য রায়চন্দানিরা। পাকিস্তানকে দুরমুশ করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ১ উইকেটে জয়ী ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে সেরা ইনিংস খেলে গেলেন মোহিত উল্ভা। ঠান্ডা মাথায় পাকিস্তানের বোলারদের দাপটের সঙ্গে কিস্তি মাত করলেন তিনি। মাত্র এক সপ্তাহ আগে দীপাবলির দিন ভারতকে বিরাট ব্য়বধানে হারিয়েছিল পাকিস্তান। সেই বদলা সোজ আজ, শনিবার ফাইনালে নিল ভারত। বড়দের মতো ছোটদেরও এশিয়া কাপে জয়ী টিম ইন্ডিয়া।

গতবারের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। খুব কাছ থেকেও ট্রফি জয়ের স্বাদ পায়নি ভারত। তবে এবার শেষ বল পর্যন্ত মাটি কামড়ে পড়েছিলেন ভারতীয় ব্যাটার মোহিত। পাক বোলারদের চোখে চোখ রেখে জয় ছিনিয়ে নিয়ে আনলেন তিনি। শেষ বলে বাউন্ডারি মেরে এশিয়ার সেরা হল লক্ষ্য রায়চন্দানিরা।

এদিনের ম্য়াচ অনুষ্ঠিত হয়েছিল ওমানের আল আমারত স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু কেন তারা সেই সিদ্ধান্ত নিয়েছিল তা খেলা শুরু হতেই বোঝা যায়। ভারতীয় বোলারদের উড়িয়ে দিয়ে এদিন বাইশ গজে দাপটের সঙ্গে ব্যাটিং করে পাকিস্তান। ১১১ বলে সেঞ্চুরি হাঁকায় পাক ব্য়াটার উসমান খান। আব্দুল কাদির করে ৮০ রান। এছাড়াও পাক অধিনায়ক ফারহান ইউসাফের ব্যাট থেকে আসে ৬৩ রান। এই তিন ব্য়াটারের কাঁধে ভর করেই ৩০০ রানের গণ্ডি পার করে পাকিস্তান। ভারতের সামনে ৩৩৮ রানের লক্ষ্য দেয় তারা। ভারতের হয়ে মোটের উপর ভাল বল করেন কাব্য প্যাটেল, চিগুরুপতি ভেঙ্কটা। তারা দুজনে মিলে মোট সাতটি উইকেট নেন। রানেও লাগাম টানতে সমর্থ হয়েছিলেন কাব্য ও ভেঙ্কটা। কিন্তু ভারতের বাকি বোলারদের ক্ষমা করেনি পাকিস্তান।

আরও পডুন: মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মন্থর গতিতে করে ভারতের দুই ওপেনার আর্যবীর শেহবাগ ও অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি। যার ফলে নেট রান রেটে পিছিয়ে পড়ে যায় ভারত। দুজনের ব্য়াট থেকেই হাফসেঞ্চুরি এলেও দলকে জেতানোর মতো স্কোরে নিয়ে যেতে পারেনি তারা। যার ফলে মাঝপথে খেই হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষে হাল ধরেন মনল চৌহান ও মোহিত উল্ভা। তাঁদের জুটিতে হারা ম্যাচ জেতে ভারত। মনলের ব্য়াট থেকে আসে ৪৭ ও ৪৯ রান করেন ম্য়াচ উইনার মোহিত। পাকিস্তানেরও এদিন বোলিং ছিল সাধারণ। রিজওয়ানুল্লাহ একাই কিছুটা দাগ কাটেন। তিনি একাই নেন তিনটি উইকেট। ১০ ওভারে ৫৭ রান দিয়ে দুটি উইকেট নিয়েছে নিকাব সাফিক। বাকি বোলাররা একটি করে উইকেট নিয়েছে।

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি