হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

Share:

নিজস্ব প্রতিনিধি: একবেলা খাবারের জন্য মানুষকে কতটা অসহায় পরিস্থিতির মুখোমুখি হতে হয়? ওড়িশার সম্বলপুরের একটি ঘটনা সেই প্রশ্নই নতুন করে তুলে দিল। খাবারের খোঁজে হোটেলে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল এক ভবঘুরে যুবককে। এরপর রাস্তার ধারে গাড়ির ধাক্কায় মৃত একটি কুকুরের দেহ থেকে মাংস ছিঁড়ে খেতে দেখা গেল তাঁকে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি ‘এই মুহূর্তে ডিজিটাল’। ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করেছে পুলিশ । সঙ্গে মৃত কুকুরের হাড়গোড়ও উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ৯টা ১০ থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে ওড়িশার সম্বলপুর শহরের মানেশ্বর চক এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবক খাবারের সন্ধানে এলাকার একটি হোটেলে গিয়েছিলেন।  কিন্তু তিনি নিজের কথা স্পষ্ট করে বোঝাতে পারছিলেন না তিনি। তাঁর অস্পষ্ট কথা বুঝতে না পারায় হোটেলের কর্মীরা খাবার দিতে পারেননি বলে অভিযোগ। ফলে খালি পেটেই সেখান থেকে বেরিয়ে আসেন যুবক। এরপর খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে মানেশ্বর চকের কাছে হাইওয়ের ধারে একটি মৃত কুকুরের দেহ দেখতে পান তিনি। স্থানীয়দের অভিযোগ, গাড়ির ধাক্কায় কুকুরটির মৃত্যু হয়েছিল। এরপর রাস্তার মাঝখানে বসেই ওই যুবক মৃত কুকুরটির শরীর থেকে কাঁচা মাংস ও নাড়িভুঁড়ি ছিঁড়ে খেতে শুরু করেন। সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যান পথচারীরা। কয়েকজন তাঁকে আটকানোর চেষ্টা করলেও তিনি কারও কথায় কর্ণপাত করেননি। নিজের মতো করে খেতে থাকেন। 

আরও পড়ুন: রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

যুবকের এমন আচরণ দেখে স্থানীয়দের একাংশের অনুমান, বেশ কয়েক দিন ধরে খাবার না পাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। আবার তাঁর শারীরিক অবস্থা ও অসংলগ্ন আচরণ দেখে মানসিক অসুস্থতার আশঙ্কাও করছেন অনেকে। যদিও যুবকের স্বাস্থ্য বা মানসিক অবস্থা সম্পর্কে প্রশাসনের তরফে এখনও কোন আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এদিকে, ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে পুলিশ। পাশাপাশি মৃত কুকুরটির দেহাবশেষ ও হাড়গোড়ও উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ওই যুবকের পরিচয় খুঁজে বের করে তাঁকে পর্যাপ্ত খাবার, নিরাপদ আশ্রয় এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রশাসন ও সমাজকল্যাণমূলক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছেন স্থানীয়দের একাংশ। 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে